আজকের দিনেবাংলার আয়নাভারত

JHARGRAM JHALMURI VENDOR : ঝালমুড়ি বিক্রেতার চমক! মোদির জন্মদিনে ফ্রিতে বাড়তি ঝালমুড়ি ঝাড়গ্রামে

কিউ ইন্ডিয়া বাংলা, ঝাড়গ্রাম :- ভোটপ্রচারে এসে ঝালমুড়ি খেয়েছিলেন মোদি (JHARGRAM JHALMURI VENDOR), সেই স্মৃতি আগলে এবার প্রধানমন্ত্রীর জন্মদিনে চমক দিলেন ঝাড়গ্রামের ঝালমুড়ি বিক্রেতা বিক্রম কুমার সাউ।

 

বিধানসভা নির্বাচনের আগে গত ১৯ এপ্রিল ঝাড়গ্রাম সফরে এসে রাজ কলেজ মোড়ে চবন লাল ঝালমুড়ির দোকানে (JHARGRAM JHALMURI VENDOR) থামেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিক্রম কুমার সাউয়ের তৈরি ঝালমুড়ির স্বাদ নেন তিনি। সেই মুহূর্ত সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই রাতারাতি বিখ্যাত হয়ে যায় দোকানটি।

সেই স্মৃতি ফের মনে করেই বৃহস্পতিবার নিজের দোকানেই প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করলেন বিক্রম (JHARGRAM JHALMURI VENDOR)। মোদির সঙ্গে তোলা ছবি টাঙিয়ে, ছোট অনুষ্ঠান করে দিনটি উদযাপন করেন তিনি। এদিন ক্রেতাদের অন্য দিনের তুলনায় বেশি পরিমাণে ঝালমুড়ি দিচ্ছেন তিনি।

বিক্রম বলেন, “প্রধানমন্ত্রী আমার দোকানে এসে ঝালমুড়ি খেয়েছিলেন। সেই মুহূর্তটা আমার কাছে খুবই স্মরণীয়। তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি।”

অন্যদিকে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সকাল থেকেই উৎসবের আবহ ঝাড়গ্রাম জেলাজুড়ে। কোথাও কেক কেটে, কোথাও রঙোলি এঁকে, আবার কোথাও পুজো, ফল বিতরণ ও সামাজিক কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করেন বিজেপি নেতা-কর্মীরা। ঝাড়গ্রাম শহরের সাবিত্রী মন্দিরে প্রধানমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে পুজো দেন বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ, রিমিঝিম সিং সহ বিজেপি নেতা-কর্মীরা। লালপাড় সাদা শাড়ি পরে পুজোয় যোগ দেন মহিলারা। আয়োজন করা হয় আদিবাসী নৃত্যেরও।

বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ বলেন, “প্রধানমন্ত্রীর জন্মদিনকে শুধু রাজনৈতিক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না রেখে মানুষের পাশে দাঁড়ানোর দিন হিসেবে পালন করছি।”

ছোট্ট একটি ঝালমুড়ির দোকান থেকে শুরু হওয়া গল্প এখন দিল্লি পর্যন্ত পৌঁছে গিয়েছে। বিক্রমের এই আন্তরিক শ্রদ্ধা যেমন স্থানীয় মানুষের মন জিতেছে, তেমনই বিজেপির নানা সামাজিক কর্মসূচি জেলাজুড়ে জন্মদিনের উদযাপনকে অন্য মাত্রা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *