India Kick Off The Series : বলে অর্শদীপ, ব্যাটে অভিষেক! আফগানিস্তানকে উড়িয়ে সিরিজ শুরু ভারতের !
কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- এশিয়ান গেমসের আগে ড্রেস রিহার্সালের শুরুটা দারুণ করল শ্রেয়স আইয়ারের ভারত। দিল্লিতে আফগানিস্তানকে ৭ উইকেটে উড়িয়ে টি-২০ সিরিজে ১-০ এগিয়ে গেল টিম ইন্ডিয়া।(India Kick Off The Series)
টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। শুরু থেকেই চাপে আফগানিস্তান, ৫০ রানের আগেই ৫ উইকেট হারায় তারা। সেখান থেকে দলকে টানেন আজমাতুল্লা ওমরজাই ও মহম্মদ নবি, গড়েন ৮৩ রানের জুটি। অর্শদীপ সিংয়ের ইয়র্কারে ভাঙে জুটি, ৩৩ রানে ফেরেন নবি। এরপর পরপর রশিদ খান ও নুর আহমেদের উইকেট হারায় আফগানরা। শেষদিকে আজমাতুল্লার অপরাজিত ৪৪ বলে ৬৪ রানের ইনিংসে ২০ ওভারে ৮ উইকেটে ১৫৬ রানে পৌঁছায় আফগানিস্তান। ভারতের হয়ে অর্শদীপ ১৯ রানে ৩ উইকেট নেন।(India Kick Off The Series)
১৫৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ঝোড়ো শুরু করেন অভিষেক শর্মা। ১৩.৪ ওভারেই ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ভারত। ওপেনে বৈভব সূর্যবংশীকে খেলানো হয়নি। বিশ্বকাপের পর টি-২০ তে কামব্যাক হল জশপ্রীত বুমরাহর।
দিল্লিতে ভারতের বিরুদ্ধে প্রথমবার আয়োজকের ভূমিকায় ছিল আফগানিস্তান, টসের আগে জার্সি-টুপি-কয়েন বিনিময় করেন দুই অধিনায়ক। তবে মাঠে শক্তির বিচারে অনেকটাই এগিয়ে থাকল ভারত, এশিয়াডের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল শ্রেয়সের দল।(India Kick Off The Series)
