Asian champions-Woman : ফাইনালে শ্রীলঙ্কাকে উড়িয়ে অষ্টমবার এশিয়াসেরা ভারত, জ্বলে উঠলেন স্মৃতি-শেফালি-চরণী !
কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- অষ্টমবার এশিয়া কাপ জিতল ভারত। ফাইনালে শ্রীলঙ্কাকে ৭২ রানে উড়িয়ে দিল হরমনপ্রীত কৌরের দল। স্মৃতি-শেফালির জোড়া হাফ-সেঞ্চুরি ও শ্রী চরণীর স্পিনে চ্যাম্পিয়নের মতোই জয়।(Asian champions-Woman)
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন হরমনপ্রীত। ওপেনিংয়েই ম্যাচের ভিত গড়ে দেন স্মৃতি মন্ধানা ও শেফালি বর্মা। পাওয়ার-প্লে-তে ৫৭ রান তোলে ভারত। শেফালি ৩৯ বলে ৬৮ ও স্মৃতি ৩৯ বলে ৫৯ রান করেন, ১২৯ রানের জুটি গড়েন তাঁরা। শেষদিকে রিচা ঘোষ ১৭ ও হরমনপ্রীত ১৪ রান করলেও পরপর উইকেট হারিয়ে ভারত ৫ উইকেটে ১৮৩ রানে থামে।
জবাবে ১৮৪ রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই ধাক্কা খায় শ্রীলঙ্কা। ক্রান্তি গৌড় ফেরান ইমিশা দুলানিকে। অধিনায়ক চামারি আতাপাত্তু চেষ্টা করলেও দীপ্তি শর্মার বলে স্টাম্পড হন। শ্রীলঙ্কার মিডল অর্ডার ভারতের স্পিনের সামনে দাঁড়াতেই পারেনি। শ্রী চরণী একাই নেন ৪ উইকেট, দীপ্তি ৩টি। ২০ ওভারে ১১১ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা।(Asian champions-Woman)
ব্যাটিং-বোলিং দুই বিভাগেই দাপট দেখাল ভারত। ফিল্ডিংয়ে কয়েকটি ক্যাচ মিস হলেও ম্যাচের রাশ কখনও হাতছাড়া হয়নি। এই জয়ে ফের প্রমাণ হল এশিয়ার মঞ্চে ভারতীয় মহিলা দলই সেরা।(Asian champions-Woman)
