আজকের দিনেগ্রীন রুম

Kone Dekha Alo : এবার ইতি টানতে চলেছে টলিউড ধারাবাহিক ‘কনে দেখা আলো’

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা : এবার ইতি টানতে চলেছে টলিউডের আর এক ধারাবাহিক ‘কনে দেখা আলো’ (Kone Dekha Alo)। সম্প্রতি ২৫ আগস্ট, ২০২৫ তারিখ থেকে শুরু হয়েছিল এই ধারাবাহিক। প্রায় একবছরের বেশি দিন ধরে চলছে এই ধারাবাহিক। দর্শকদের মনে বেশ জায়গা করে নিয়েছিল এই সিরিয়াল (Kone Dekha Alo)। অনেক ওঠানামা, ভালোখারাপের মধ্যে দিয়ে এগিয়ে গিয়েছে। ধারাবাহিকের জনপ্রিয় দুটি চরিত্র ছিল সোমরাজ ও লাজবন্তী (Kone Dekha Alo)।

 

মাঝে কয়েক দিন আগে বন্ধ হয়ে গিয়েছিলো এই সিরিয়ালের শুটিং (Kone Dekha Alo)। তবে সব বাঁধা পেরিয়ে এগিয়ে চলেছে এই ধারাবাহিক, থেমে থাকেনি সম্প্রচার। কিন্তু এবার শেষ হতে চলেছে এর সম্প্রচার। শুক্রবার শেষ হলো ধারাবাহিকের শেষ শুটিং। এই বিষয়ে ধারাবাহিকের নায়ক সোমরাজ জানালেন, প্রায় এক বছরের অভ্যাস শেষ হতে চলেছে। স্বাভাবিক ভাবেই মনখারাপ হচ্ছে। অভিনেতা বলেন, “প্রতি চার বছর অন্তর এই প্রযোজনা সংস্থার সঙ্গে আমি কাজ করি। আগেও কাজ করেছি (Kone Dekha Alo)। তাই সকলেই ছোটবেলা থেকে আমাকে দেখছেন। এই গোটা টিমের সঙ্গে আমার বহুদিনের যোগ। ফলে শেষ দিনের শুটিংয়ে খুব মনখারাপ হচ্ছে। কিন্তু শুরু হলে শেষ তো হবেই।” এছাড়াও তিনি বলেন,“দর্শক তো সবসময়েই চান আরও বেশি দেখানো হোক। কিন্তু আমার মনে হয়, অহেতুক না বড় করে দর্শকের আগ্রহ থাকতে থাকতেই গল্পে ইতি টেনে দেওয়া উচিত। আমাদের ক্ষেত্রেও তেমনই হয়েছে। এক বছরে প্রচুর ভালবাসা পেয়েছি আমরা।” এই ধারাবাহিকের মাধ্যমে অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায়কেও একেবারে অন্য ভাবে পেয়েছেন দর্শক (Kone Dekha Alo)।

 

সোমরাজ-সাইনার জুটি যেমন কিছু মানুষের মন জিতেছে, তেমনি বিপুল পরিমানে আলোচনাও হয়েছে (Kone Dekha Alo)। শেষ দিনে আবেগপ্রবন হয়ে উঠেছিল ধারাবাহিকের সকল সদস্যরা। ধারাবাহিকের শুটিংয়ের শেষ শট দিয়ে হইহুল্লোড়, খাওয়া-দাওয়ার, আনন্দ, আড্ডার মাধ্যমে পরস্পরকে বিদায় জানাবেন তাঁরা (Kone Dekha Alo)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *