KOLKATA HIGH COURT : হাইকোর্টের প্রধানপতি হিসাবে শপথ নিলেন বিচারপতি ঘুগে
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা : কলকাতা হাইকোর্টের (KOLKATA HIGH COURT)নতুন বিচারপতি হিসাবে বুধবার শপথ নিলেন রবীন্দ্র ভিঠালরাও ঘুগে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। শপথ বাক্য পাঠ করান পশ্চিমবঙ্গের মাননীয় রাজ্যপাল আর এন রবি মহাশয়। উপস্থিত ছিলেন বিভিন্ন হাইকোর্টের প্রাক্তন ও বর্তমান বিচারপতিরাও। এছাড়াও অনুস্থানে উপস্থিত ছিলেন বিধানসভার স্পিকার, রাজ্যের মন্ত্রী-বিধায়করা। এর পাশাপাশি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরোধী নেতারাও।
রবীন্দ্র ভিঠালরাও ঘুগে হাইকোর্টের (KOLKATA HIGH COURT)৪৫ তম প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন। জানা যাচ্ছে এতদিন হাইকোর্টের (KOLKATA HIGH COURT) কাজ চলছিল ভারপ্রাপ্ত বিচারপতির হাতে। কথা উঠছিল স্থায়ী প্রধান বিচারপতি নিয়োগের। ৬ আগস্ট বিচারপতি ঘুগেকে সুপারিশ করেছিল সুপ্রিম কোর্টের কলেজিয়াম। ৯ ও ৩১ আগস্ট সুপ্রিম কোর্টের কলেজিয়াম প্রধান বিচারপতি সূর্য কান্ত এই বিষয় সম্পর্কে সুপারিশ করেন। কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এক্স হ্যান্ডেলে জানান, তিনি প্রধান বিচারপতির সঙ্গে আলোচনা করে এই নিয়োগে সম্মতি দিয়েছেন। এছাড়াও জানা গিয়েছে, এরপরেই এই নিয়োগ প্রক্রিয়া আনুষ্ঠানিক ভাবে শুরু হতে চলেছে। আইনজীবীমহল নতুন বিচারপতি নিয়োগে ফলে কাজের গতি পরিবর্তন হবে বলেই মনে করছেন।
বিচারপতি ঘুগে প্রথম আইনজীবী হিসাবে কাজ শুরু করেন ১৯৯০ সালে। এখনো পর্যন্ত তিনি কর্মজীবনে প্রায় দু’হাজারেরও বেশি মামলায় সওয়াল করেছেন। তিনি তাঁর এই কর্মজীবনে মূলত শ্রমিক ইউনিয়নের হয়ে সওয়াল জানিয়েছেন। এছাড়াও তিনি বিচারপতি পদের অভিজ্ঞতাও অর্জন করেছেন। এখন তিনি কলকাতা হাইকোর্টের (KOLKATA HIGH COURT)স্থায়ী প্রধান বিচারপতি হিসাবে দায়িত্বভার গ্রহণ করলেন।
