PALANG RECIPE : চিকেন মাটন ছেড়ে এবার পালং শাক দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু স্যুপ
কিউ ইন্ডিয়া বাংলা :- বাঙালি মানে খাদ্য রসিক সবাই। আর বাঙালীরা বাচ্চারা এখন দেশীয় খাবারের চাইতে বাইরের নতুনত্ব খাবার খেতে বেশি ভালো বাসে । এই বাচ্চারাই আবার জ্বর সর্দির সময় কোন খাবার খেতে চাইনা। তখন মায়েদের পড়ে মাথায় হাত। তখন তাদের খাওয়াতে হবে সুস্বাদু এবং স্বাস্থ্যকর খাবার। তাদের চিন্তার মুক্তির অবসানের জন্য অনন্যা মিত্রের এক অনন্য রান্না পালং সুইট কর্ন স্যুপ (PALANG RECIPE)। এটা হয়ও জলদি আর খেতেও হয় টেস্টি। বাচ্চাদের সহজেই খাওয়ানো যেতে পারে এই পদ। চলুন শিখে নেওয়া যাক সেই রেসিপি-
উপকরণ : (PALANG RECIPE)
কুচোনো পিঁয়াজ- ৫০ গ্রাম
ছোট করে কাটা পালং শাক- ৪০০গ্রাম
কর্ন বা কচি ভুট্টার দানা- ৭৫ গ্রাম
কুচোনো টমেটো- ১৫০ গ্রাম
জল- ২৭৫ মি.লি
লবণ- পরিমাণ মতো
আজিনামটর- এক চিমটে
গোলমরিচ গুঁড়ো- দেড় চা চামচ
দুধ- ১৭৫ মি.লি
কনফ্লাওয়ার- বড়ো ১ চা চামচ
ক্রীম- ১ চা চামচ
জিরে গুঁড়ো- ছোটো ১ চা চামচ
মাখন- বড়ো ১ চা চামচ
প্রণালী (PALANG RECIPE)
এবার আসি কিভাবে রান্নাটা করবেন মানে প্রণালী-
কুচোনো পিঁয়াজ, কুচোনো টমেটো, কাটা পালং শাক ২ লিটারের পাত্রে ২৭৫ মি.লি. জল দিয়ে ওভেনে বসাতে হবে। মাঝে একবার একটি বড় চামচ দিয়ে নাড়িয়ে নিয়ে, ৫ মিনিট বাদে ওভেন থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা করতে দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে সেটাকে মিহি পেস্ট বানিয়ে ছেঁকে নিতে হবে। অন্য ২ লিটারের পাত্রে মাখম গরম করে তাঁর মধ্যে ছেঁকে রাখা মিশ্রন দিয়ে দিতে হবে। এরপর মেশাতে হবে লবন পরিমান মত, এক চিমটে আজিনামটর, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, সুইট কর্ন আর দুধ দিয়ে ৫-৭ মিনিট ওভেনে ফোটাতে হবে। তারপর কনফ্লাওয়ার জলে গুলে মিশ্রনে ঢেলে দিতে হবে। আরও ৩-৪ মিনিট গরম করে ঘন করে নিতে হবে। এরপর ওভেন থেকে পাত্রটি নামিয়ে ফেটানো ক্রীম ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন পালং সুইট কর্ন স্যুপ।
