LPG GAS CYLINDER : উৎসবের আগে বড় স্বস্তি! গ্যাস বুকিংয়ের সময়সীমা কমাল কেন্দ্র, এবার কত দিনে মিলবে সিলিন্ডার?
কিউ ইন্ডিয়া বাংলা, নয়াদিল্লি :- উৎসবের মরশুমের আগেই সাধারণ মানুষের জন্য সুখবর। রান্নার গ্যাস বুকিংয়ের সময়সীমা কমাল মোদি সরকার (LPG GAS CYLINDER)। এবার থেকে গ্রামীণ এলাকায় আর ৪৫ দিন অপেক্ষা করতে হবে না।
সোমবার কেন্দ্রের তরফে জানানো হয়েছে, গ্রামীণ এলাকায় এবার ৪৫ দিনের বদলে ২৫ দিন অন্তর বুকিং করা যাবে রান্নার গ্যাস (LPG GAS CYLINDER)। তবে শহরাঞ্চলের ক্ষেত্রে সময়সীমা ২৫ দিনই থাকছে, সেখানে কোনও পরিবর্তন হয়নি। চাহিদা অনুযায়ী এলপিজি সরবরাহ অব্যাহত রাখতেই এই পদক্ষেপ বলে জানিয়েছে কেন্দ্র (LPG GAS CYLINDER)।
এর আগে পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে জ্বালানি ভাণ্ডারে চাপ তৈরি হওয়ায় কালোবাজারি ও বাড়তি মজুত রুখতে গত মার্চে এই সময়সীমা বাড়ানো হয়েছিল। গ্রামে ৪৫ দিন এবং শহরে ২৫ দিন করা হয়েছিল (LPG GAS CYLINDER)। এবার পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় গ্রামের সময়সীমাও কমিয়ে আনা হল।
প্রসঙ্গত, গত ৭ জুন শেষবার বেড়েছিল ১৪.২ কেজির বাড়ির রান্নার গ্যাসের দাম। বর্তমানে কলকাতায় তার দাম ৯৬৮ টাকা (LPG GAS CYLINDER)। অন্যদিকে ১ সেপ্টেম্বর ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম সিলিন্ডার প্রতি ৯.৫০ টাকা বেড়েছে (LPG GAS CYLINDER)। কলকাতায় তা ২৮৭২.৫০ টাকা থেকে বেড়ে হয়েছে ২৮৮২ টাকা। দিল্লিতে দাম ২৭৩৮ টাকা এবং চেন্নাইয়ে ২৯০৬ টাকা।
যুদ্ধের কারণে দাম বৃদ্ধির আবহে বুকিংয়ের (LPG GAS CYLINDER)সময়সীমা কমানোর এই সিদ্ধান্তে উৎসবের আগে কিছুটা হলেও স্বস্তি পাবেন গ্রাম বাংলার মানুষ।
