আজকের দিনেবাংলার আয়নাযেদিকে দু-চোখ যায়

Tarapith For Kaushiki Amavasya : কৌশিকী অমাবস্যায় তারাপীঠে ভিআইপি দর্শনে বড় বদল, এবার অনলাইনেই মিলবে টিকিট !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, বীরভূম :- কৌশিকী অমাবস্যার আগে তারাপীঠে পুজো দেওয়ার নিয়মে বড় বদল। এবার ভিড় এড়িয়ে ঘরে বসেই মোবাইল অ্যাপের মাধ্যমে কাটা যাবে ভিআইপি দর্শনের টিকিট। তিরুপতি মন্দিরের আদলে ডিজিটাল কুপন ব্যবস্থা চালু করছে প্রশাসন ও মন্দির কমিটি।(Tarapith For Kaushiki Amavasya)

জানা গেছে, আগামী ৬ সেপ্টেম্বর, রবিবার নতুন অ্যাপটির পাইলট প্রজেক্ট হিসেবে উদ্বোধন করা হবে। পুণ্যার্থীদের প্রথমে অ্যাপ ডাউনলোড করে নাম ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। ওটিপি দিয়ে লগ-ইন করার পর ৫০০ টাকা দিয়ে ভিআইপি লাইনের টিকিট বুক করা যাবে। সেই ডিজিটাল টিকিট মন্দিরের বিশেষ কাউন্টারে দেখালেই মিলবে মা তারার দর্শন।

রামপুরহাট মহকুমা শাসক রাঠোড় অশ্বিন বাবুসিংহ জানান, অ্যাপ তৈরির কাজ প্রায় শেষ। মন্দির কমিটির সম্পাদক পুলক চট্টোপাধ্যায় জানান, প্রাথমিকভাবে প্রতিদিন ৫০০টি ভিআইপি টিকিট দেওয়া হবে। সফল হলে সংখ্যা বাড়ানো হবে। তবে সকলের কথা ভেবে কাগজের কুপনের ব্যবস্থাও থাকবে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মহকুমা শাসক, বিধায়ক ধ্রুব সাহা ও মন্দির কমিটির যৌথ বৈঠকে।(Tarapith For Kaushiki Amavasya)

নতুন এই ডিজিটাল ব্যবস্থায় দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোর ভোগান্তি কমবে এবং পুণ্যার্থীরা আরও সহজে পুজো দিতে পারবেন বলে আশাবাদী প্রশাসন।(Tarapith For Kaushiki Amavasya)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *