Nepal Invites Tourists : হড়পা বানে বিধ্বস্ত নেপাল, তবুও পর্যটকদের আমন্ত্রণ – ‘নেপাল ইজ নট ক্লোজড, নেপাল ইজ কলিং’ !
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- হড়পা বানে বিধ্বস্ত নেপাল। মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে, নিখোঁজ সাড়ে চার হাজার। এই পরিস্থিতিতেও বিশ্বের পর্যটকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাল নেপাল ট্যুরিজম বোর্ড। তাদের বার্তা – ‘নেপাল বন্ধ হয়ে যায়নি, নেপাল ডাকছে।'(Nepal Invites Tourists)
মঙ্গলবার নেপালের ট্যুরিজম বোর্ডের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে নেপাল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জীবনযাত্রা, ঘরবাড়ি ও ব্যবসা-বাণিজ্য থমকে গিয়েছে। তবে কিছু এলাকা ক্ষতিগ্রস্ত হলেও দেশের অধিকাংশ জায়গায় জীবনযাত্রা, ভ্রমণ ও পর্যটকদের স্বাগত জানানোর প্রক্রিয়া স্বাভাবিক রয়েছে।(Nepal Invites Tourists)
পর্যটকদের উদ্দেশে বোর্ডের আবেদন, ‘আপনাদের ভ্রমণ স্থানীয় মানুষদের সহায়তা করে, জীবিকা সচল রাখে এবং ঘুরে দাঁড়ানোর পথে শক্তি জোগায়। এই কঠিন সময়ে আপনাদের ভ্রমণ কেবল সাধারণ সফর নয়, এটি সংহতির নিদর্শন।’
পরিস্থিতি সামাল দিতে সংস্কৃতি, পর্যটন ও বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের অধীনে একটি ‘কুইক রেসপন্স টিম’ এবং পর্যটকদের জন্য ‘পর্যটক তথ্য কেন্দ্র’ খোলা হয়েছে, যেখানে ট্যুরিস্ট পুলিশ ও বেসরকারি সংস্থার সঙ্গে সমন্বয়ে তথ্য ও সহায়তা দেওয়া হচ্ছে।(Nepal Invites Tourists)
এদিকে নেপালের পূর্ব, মধ্য ও পশ্চিমের জেলাগুলিতে নতুন করে সতর্কতা জারি হয়েছে। নুয়াকোট ও রাসুয়া জেলায় ফের হড়পা বানের আশঙ্কা, তাপলেজুং, শঙ্খুয়াসভা, সোলুখুম্বু, খোটাং সহ একাধিক জেলায় আকস্মিক বন্যার মাঝারি ঝুঁকি রয়েছে।
এই কঠিন সময়ে নেপাল ট্যুরিজম বোর্ডের বার্তা স্পষ্ট – এখন নেপালের পাশে দাঁড়ানোর সময়, এখন নেপাল ভ্রমণের সময়।
