Indian Football Squad Announced : ব্রাজিল-উরুগুয়ে-পানামার বিরুদ্ধে ঐতিহাসিক ম্যাচের জন্য ২৬ জনের ভারতীয় দল ঘোষণা !
কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- ভারতীয় ফুটবলে ইতিহাসের হাতছানি। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, দুবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে এবং বিশ্বকাপ খেলা পানামার বিরুদ্ধে তিনটি হাই-ভোল্টেজ প্রীতি ম্যাচের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করা হল।(Indian Football Squad Announced)
এআইএফএফ-এর ঘোষণা অনুযায়ী ভারতের তিনটি ম্যাচ রয়েছে একই ফিফা উইন্ডোতে। ২৬ সেপ্টেম্বর বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে ভারত খেলবে পানামার বিরুদ্ধে, ৩ অক্টোবর কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হবে ব্রাজিলের, এবং ৬ অক্টোবর একই ভেন্যুতে প্রতিপক্ষ উরুগুয়ে।
এই তিনটি বিশ্বকাপ খেলা দলের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ঘোষিত ২৬ জনের দলে গোলকিপার হিসেবে রয়েছেন আলবিনো গোমস, গুরপ্রীত সিং সান্ধু, প্রভসুখন সিং গিল এবং সোম কুমার।(Indian Football Squad Announced)
ডিফেন্সে ডাক পেয়েছেন অভিষেক সিং টেকচাম, আকাশ মিশ্রা, আনোয়ার আলি, বিজয় ভার্গিস, হমিংথানমাওইয়া রালতে, জয় গুপ্তা, প্রমবীর এবং রিকি মৈতেই হাওবাম।
মিডফিল্ডে রয়েছেন অনিরুদ্ধ থাপা, আশিক কুরুনিয়ান, ফারুখ চৌধুরী, লালেংমাওইয়া রালতে, ম্যাকার্টন নিকসন, মহম্মদ সানান, রিকি শাবং এবং সাহাল আব্দুল সামাদ।
আর ফরোয়ার্ড লাইনে জায়গা পেয়েছেন এডমন্ড লালরিনডিকা, ইরফান ইয়াদওয়াদ, মনবীর সিং, রহিম আলি, রায়ান উইলিয়ামস এবং বিক্রম প্রতাপ সিং।(Indian Football Squad Announced)
এআইএফএফ-এর মতে একই উইন্ডোতে তিনটি বিশ্বকাপ খেলা দেশের ভারতে আসা সমর্থকদের জন্য নজিরবিহীন ঘটনা। অভিজ্ঞ ও তরুণদের মিশেলে তৈরি এই নতুন দল শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে কেমন পারফর্ম করে, এখন সেটাই দেখার অপেক্ষা।
