আজকের দিনেতিলোত্তমা

Fire Outside Sealdah Station : শিয়ালদহ স্টেশনের বাইরে বিধ্বংসী আগুন, সোমবার সকালে অফিস টাইমে ব্যাপক আতঙ্ক !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- সপ্তাহের প্রথম দিন সাতসকালে আতঙ্ক শিয়ালদহ স্টেশন চত্বরে। স্টেশনের বাইরে ফুড কোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড। কালো ধোঁয়ায় ঢেকে গেল গোটা চত্বর, ব্যাহত যাত্রী চলাচল।

জানা গিয়েছে, আজ সোমবার সকাল সাড়ে ৯টা নাগাদ শিয়ালদহ দক্ষিণ শাখার গেটের পাশে থাকা ফুড কোর্ট থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তে কালো ধোঁয়ায় ভরে যায় এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন ও রেল পুলিশ।(Fire Outside Sealdah Station)

দমকল কর্মীরা কাচ ভেঙে ধোঁয়া বের করার চেষ্টা করেন। প্রাথমিক অনুমান, ফুড কোর্টের রান্নাঘর থেকেই শর্ট সার্কিটের জেরে আগুন লাগে।

অগ্নিনির্বাপণে গাফিলতির গুরুতর অভিযোগ উঠেছে। দমকলের অভিযোগ, ফুড কোর্টের অগ্নিনির্বাপণ ব্যবস্থা কাজ করেনি, এমনকি স্টেশন থেকেও জল পাওয়া যায়নি। শেষ পর্যন্ত ইঞ্জিনের জলেই আগুন নেভানোর কাজ চলে।

ট্যাক্সি স্ট্যান্ডের পাশে আগুন লাগায় তড়িঘড়ি গাড়ি সরানো হয়, গার্ডরেল দিয়ে ঘিরে দেওয়া হয় এলাকা। ফলে অফিস টাইমে চরম ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রীরা।(Fire Outside Sealdah Station)

ভাগ্যক্রমে ঘটনার সময় ফুড কোর্ট বন্ধ থাকায় বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। আগুন আপাতত নিয়ন্ত্রণে এলেও চলছে কুলিং প্রসেস। ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ ও দমকল।(Fire Outside Sealdah Station)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *