আজকের দিনেবাংলার আয়না

SAOKAT MOLLA : ভাঙড় বিস্ফোরণে UAPA-র আবেদন NIA-র, চাপ বাড়ছে শওকত মোল্লার

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- ভাঙড় বিস্ফোরণ মামলায় UAPA ধারা যোগ করার আবেদন করল NIA। শুক্রবার কলকাতার নগর দায়রা আদালতের বিশেষ NIA আদালতে বিচারক অনুপম মাইতির এজলাসে শওকত মোল্লা (SAOKAT MOLLA)-সহ চার অভিযুক্তের বিরুদ্ধে UAPA-র ১৬ ও ১৮ ধারা প্রয়োগের জন্য পুট আপ পিটিশন দেন NIA-র বিশেষ সরকারি আইনজীবী দেবাশিস মল্লিক চৌধুরি।

 

১. কী আবেদন করল NIA:
ভাঙড়ে বোমা বিস্ফোরণের মামলায় ধৃত চারজনের বিরুদ্ধেই কড়া সন্ত্রাস দমন আইন UAPA লাগাতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিন আদালতে ১৬ (সন্ত্রাসী কার্যকলাপ) এবং ১৮ (সন্ত্রাসী ষড়যন্ত্র) ধারা যুক্ত করার আবেদন করা হয়েছে। এর ফলে জামিন পাওয়া অনেক কঠিন হয়ে যাবে অভিযুক্তদের।

২. NIA-র চার্জশিটে কী আছে:
তদন্তকারীদের দাবি, ছাব্বিশের বিধানসভা ভোটের আগে ভাঙড়ে ভোটে সন্ত্রাস তৈরির জন্যই বোমা বাঁধার কাজ চলছিল। সেই সময় বিস্ফোরণে বোমা তৈরিতে যুক্ত একজনের মৃত্যু হয়, গুরুতর আহত হন আরও একজন। এই গোটা চক্রের মূল মাথা শওকত মোল্লা (SAOKAT MOLLA) । তাঁর নির্দেশেই বোমা তৈরি হচ্ছিল। বিস্ফোরণের পর এলাকা সামাল দিতেও তাঁর ফোন থেকেই একাধিক নির্দেশ গিয়েছিল বলে মোবাইল ফরেনসিকে মিলেছে। ৮৭ দিনের মাথায় জমা দেওয়া চার্জশিটে শওকতকেই (SAOKAT MOLLA)  এক নম্বর অভিযুক্ত করেছে NIA।

৩. গ্রেপ্তারি নিয়ে টানাপোড়েন:
ভোটের ফল প্রকাশের পর থেকেই শওকতকে (SAOKAT MOLLA) খুঁজছিল NIA। পরে সোনারপুরের কামালগাজি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। যদিও পরিবারের দাবি, তিনি আদালতে আত্মসমর্পণ করতে যাচ্ছিলেন, তখনই তাঁকে ধরা হয়।

UAPA-র মতো কঠোর ধারা যুক্ত হলে শওকত মোল্লা-সহ বাকি তিন অভিযুক্তের আইনি লড়াই আরও কঠিন হবে। এখন আদালত NIA-র এই আবেদন মঞ্জুর করে কি না, সেদিকেই তাকিয়ে সবপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *