ABVP-Left Clash In Jadavpur : জিবি মিটিং ঘিরে রণক্ষেত্র যাদবপুর, এবিভিপি-বাম সংঘর্ষে উত্তপ্ত ক্যাম্পাস !
কিউ ইন্ডিয়া বাংলা, যাদবপুর :- বুধবার রাতে জিবি মিটিং ডাকা নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুমুল সংঘর্ষ বাঁধে এবিভিপি ও বাম ছাত্র সংগঠনের মধ্যে। প্রায় ঘণ্টা দুয়েক ধরে চলা এই সংঘর্ষে দু’পক্ষের একাধিক ছাত্র আহত হয়েছেন। ঘটনায় গোটা ক্যাম্পাসে চরম উত্তেজনা ছড়ায়।(ABVP-Left Clash In Jadavpur )
এবিভিপির অভিযোগ, বিশ্ববিদ্যালয়ে বর্তমানে কোনও ছাত্র ইউনিয়ন নেই। তা সত্ত্বেও বাম সংগঠনগুলি জিবি মিটিং ডাকায় প্রতিবাদ জানাতে গেলে প্রায় ৭০-৮০ জন তাদের উপর হামলা চালায়। এবিভিপির যাদবপুর শাখার সভাপতি নিখিল দাস-সহ ৪ জন গুরুতর আহত হয়ে কেপিসি মেডিক্যাল কলেজে ভর্তি। এবিভিপির কেন্দ্রীয় নেতৃত্বের দাবি, “বাম, অতিবাম ও দিমাগি নকশালরা” দলিত ছাত্রদের উপর পরিকল্পিত হামলা চালিয়েছে।
পাল্টা বাম ছাত্র সংগঠনগুলির দাবি, এবিভিপিই বাইরে থেকে লোক এনে প্রথমে হামলা করে। এসএফআই নেতা সৃজন ভট্টাচার্য বলেন, “এই ঘটনার সঙ্গে এসএফআই যুক্ত নয়।” ডিএসও নেতা বিশ্বজিৎ রায়ের অভিযোগ, “এবিভিপি ও আরএসএসের লোকেরা পতাকা পুড়িয়ে ক্যাম্পাসে তাণ্ডব চালিয়েছে।” (ABVP-Left Clash In Jadavpur )
রাতেই আহতদের দেখতে হাসপাতালে যান যাদবপুরের বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়। ঘটনার জেরে যাদবপুর থানায় দু’পক্ষের তরফেই এফআইআর দায়ের হয়েছে।(ABVP-Left Clash In Jadavpur )
এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার এবিভিপি গোলপার্ক থেকে যাদবপুর পর্যন্ত মিছিলের ডাক দিয়েছে। অন্যদিকে বাম সংগঠনগুলিও পৃথক বিক্ষোভ কর্মসূচি নিয়েছে। ফলে বিশ্ববিদ্যালয় চত্বরে এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
