আজকের দিনেতিলোত্তমা

RG KAR CASE : গ্রেফতার পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, আরজি কর মামলায় বড় পদক্ষেপ

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- আরজি কর মামলার ফাইল (RG KAR CASE) খোলার পর রাজ্যে প্রথম বড় গ্রেফতার। পুলিশের জালে পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। অভয়ার দেহ তড়িঘড়ি সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগে ওড়িশা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মুখেও শোনা গিয়েছিল নির্মলের নাম।

আরজি কর কাণ্ডের (RG KAR CASE) পর অভয়ার দেহ নিহতের পরিবারের সই ছাড়াই দ্রুত সৎকার করার অভিযোগ উঠেছিল নির্মল ঘোষের বিরুদ্ধে। প্রমাণ লোপাটের সেই অভিযোগের ভিত্তিতেই মামলা দায়ের হয়।

প্রায় ৩ সপ্তাহ আগে রাজ্যে ফের আরজি কর মামলার (RG KAR CASE) ফাইল খোলে পুলিশ। তারপর থেকেই তদন্ত জোরদার হয়। সেই তদন্তের সূত্র ধরেই বুধবার ওড়িশা থেকে নির্মল ঘোষকে গ্রেফতার করে পুলিশ।

সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটি জনসভায় দেহ সৎকার ইস্যুতে নির্মলের নাম প্রকাশ্যে তোলেন। তার কয়েকদিনের মধ্যেই এই গ্রেপ্তার। পুলিশ সূত্রে খবর, গ্রেপ্তারের পর নির্মলকে কলকাতায় এনে জেরা করা হবে। দেহ সৎকারের সিদ্ধান্ত কাদের নির্দেশে নেওয়া হয়েছিল, সেই বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।

২০২৪ সালের আরজি কর হাসপাতালের ঘটনাকে কেন্দ্র করে রাজ্যজুড়ে তোলপাড় হয়েছিল। দেহ সৎকার নিয়ে ওঠা অভিযোগ সে সময়ও রাজনৈতিক বিতর্ক তৈরি করেছিল। এবার সেই মামলায় সরাসরি নাম জড়ানোয় গ্রেপ্তার হলেন এক প্রাক্তন বিধায়ক।

আরজি কর মামলায় এই প্রথম গ্রেপ্তার। নির্মল ঘোষের গ্রেপ্তারির পর তদন্ত কোন দিকে মোড় নেয় সেদিকেই নজর রাজনৈতিক মহলের। দেহ সৎকারের পিছনে আর কারা জড়িত, তা জানতেই জেরার প্রক্রিয়া শুরু করছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *