আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়নারাজনীতি

Suvendu Adhikari : ‘যেখানে খুশি যান, পুলিশকে আগে জানান’: মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে বড় বার্তা শুভেন্দু অধিকারীর !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, হালিশহর :- হালিশহরে গাড়িবহরে হামলা ও বিক্ষোভের মুখে পড়া প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার হালিশহরে গিয়ে শুভেন্দু অধিকারী জানান, প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় রাজ্য সরকার কোনো গাফিলতি চায় না। কোথাও সফরের আগে পুলিশকে সময়মতো অবহিত করলে যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করা হবে বলে মমতাকে আশ্বস্ত করেন তিনি।

রবিবার সকালে পুলিশ হেফাজতে হালিশহরের তৃণমূল কর্মী বিরজু কেওটের মৃত্যুর খবর পেয়ে সেখানে যান মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও দোলা সেন। হালিশহরে পৌঁছাতেই স্থানীয়দের তীব্র বিক্ষোভের মুখে পড়েন তাঁরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি লক্ষ্য করে কাদা, পাথর, জল ও জুতো ছোড়ার পাশাপাশি ভুয়ো স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে।
সোমবার হালিশহরের ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, পুলিশকে আগে থেকে না জানিয়ে যাওয়ার কারণেই এই অপ্রীতিকর পরিস্থিতি ও জনরোষ তৈরি হয়েছিল। স্থানীয় বিধায়ক খবর পাওয়া মাত্রই পুলিশ পাঠিয়ে পরিস্থিতি সামাল দেন। শুভেন্দু অধিকারী প্রাক্কালে মমতার প্রতি অনুরোধ জানিয়ে বলেন, কলকাতার সিপি, ডিআইজি বা পছন্দের যেকোনো ঊর্ধ্বতন আধিকারিককে সফরের আগাম তথ্য জানালেই পুলিশ প্রয়োজনীয় সুরক্ষার ব্যবস্থা করবে।

রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রতি দায়িত্ববোধ প্রকাশ করে শুভেন্দু অধিকারী জানান, প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার কোনো ঘাটতি রাখা হবে না। ভবিষ্যতের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সফরসূচি সময়মতো পুলিশকে জানানোর আহ্বান জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *