আজকের দিনেবিশ্বরাজনীতি

Trump-Netanyahu : ট্রাম্পের প্রস্তাব নাকচ! হামাস নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা ছাড়বে না ইজরায়েল, জানালেন নেতানিয়াহু !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা করা ১৫ দফা গাজা শান্তি চুক্তি প্রত্যাখ্যান করল ইজরায়েল। রবিবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সাফ জানিয়ে দিলেন, হামাস সম্পূর্ণভাবে অস্ত্রত্যাগ না করা পর্যন্ত গাজা থেকে আইডিএফ প্রত্যাহার করা হবে না।

গত ৩১ জুলাই ট্রাম্প ঘোষণা করেন, “বোর্ড অফ পিস” ঐতিহাসিক সাফল্য এনেছে। চুক্তি অনুযায়ী হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠী অস্ত্র ছাড়তে রাজি হয়েছে। বিনিময়ে গাজা থেকে ইজরায়েলি ফৌজ সরে যাবে এবং নতুন প্যালেস্তিনীয় পুলিশ বাহিনী দায়িত্ব নেবে। মধ্যস্থতা করেছিল মিশর, কাতার ও তুরস্ক।

কিন্তু নেতানিয়াহু রবিবার বলেন, “ইজরায়েল ১৫ দফা চুক্তি প্রত্যাখ্যান করছে। হামাসকে সত্যিকার অর্থে নিরস্ত্র না করা পর্যন্ত আইডিএফ সৈন্য প্রত্যাহার করবে না।” তিনি আরও যোগ করেন, দেশ ও নাগরিকদের বিরুদ্ধে যেকোনো হুমকি প্রতিহত করা হবে।

অন্যদিকে শনিবার হামাস জানায় তারা ট্রাম্পের শর্ত মেনে এগোচ্ছে এবং অস্ত্র সদ্য গঠিত প্যালেস্তিনীয় প্রশাসনিক কমিটির কাছে হস্তান্তর করবে।

এই অবস্থায় UAE সহ ৮টি মুসলিম-প্রধান দেশ যৌথ বিবৃতিতে ইজরায়েলের সামরিক অভিযানের সমালোচনা করেছে। তাদের অভিযোগ, ইজরায়েলের কারণেই ট্রাম্পের শান্তি প্রস্তাব ভেঙে পড়ার ঝুঁকিতে।

ট্রাম্পের মধ্যস্থতায় তৈরি শান্তি রূপরেখা এখন কার্যত অচল। নেতানিয়াহুর কঠোর অবস্থান এবং হামাসের আংশিক সম্মতির মধ্যে মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানো আরও অনিশ্চিত হয়ে পড়ল। গাজার ভবিষ্যৎ এখন ফের যুদ্ধ-কূটনীতির দোলাচলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *