বাংলার আয়নাআজকের দিনে

AKNA: আকনায় বারকাম রেস্টুরেন্ট মালিককে ঘিরে হামলা, টাকা ভর্তি ব্যাগ ছিনতাইয়ের অভিযোগ

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি:- বারুইপুরের আকনা (AKNA) এলাকায় রাতে কাউন্টার বন্ধ করে বাড়ি ফেরার পথে হামলার শিকার হলেন এক রেস্টুরেন্ট মালিক। টাকা ভর্তি ব্যাগ ছিনতাই করে চম্পট দিল দুষ্কৃতীরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য।

স্থানীয় সূত্রে জানা গেছে, আকনা (AKNA) এলাকার বারকাম রেস্টুরেন্টের মালিক রূপম কুমার ঝাঁ রোজকার মতো কাউন্টার বন্ধ করে বাড়ি ফিরছিলেন। আকনা মন্দিরের সামনে পৌঁছতেই কয়েকজন যুবক তাঁকে ঘিরে ধরে। অভিযোগ, তাঁর কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তারা।

রূপমবাবু বাধা দিতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রথমে ইট দিয়ে আঘাত করা হয় তাঁকে (AKNA)। এরপর ভোজালি দিয়ে হামলারও অভিযোগ উঠেছে। এরপর অভিযুক্তরা টাকা ভর্তি ব্যাগ নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ঘটনার পর আহত রূপম কুমার ঝাঁ বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে।

কে বা কারা এই হামলার পিছনে রয়েছে এবং ছিনতাই হওয়া টাকার ব্যাগের খোঁজ মেলে কিনা, এখন সেটাই দেখার। গোটা ঘটনায় আকনা এলাকার ব্যবসায়ীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। পুলিশ দোষীদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *