আজকের দিনেবাংলার আয়না

ISLAMPUR : স্কুলে যাওয়ার আগেই শেষ যাত্রা! পয়েন্ট ব্ল্যাঙ্কে গুলি করে খুন প্রধানশিক্ষক

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, ইসলামপুর :- শনিবার সাতসকালে উত্তর দিনাজপুরের ইসলামপুরে চাঞ্চল্য (ISLAMPUR)। স্কুলে যাওয়ার পথে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন এক প্রধানশিক্ষক। রাস্তার এক কোণ থেকে আচমকা গুলি করে পালায় বাইক আরোহী দুষ্কৃতী।

মৃতের নাম নজরুল ইসলাম। তিনি রামগঞ্জের রাজাভিম প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন। (ISLAMPUR)
স্থানীয় সূত্রে জানা যায়, রোজকার মতো বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে বেরিয়েছিলেন তিনি। ইসলামপুরের শ্রীকৃষ্ণপুর সংলগ্ন মাদারিপুর এলাকার পেট্রল পাম্প চত্বরে পৌঁছতেই তাঁকে লক্ষ্য করে পেটের ডানদিকে গুলি চালায় এক দুষ্কৃতী। তারপরই মুহূর্তের মধ্যে বাইক নিয়ে পালিয়ে যায় সে।

গুলিবিদ্ধ অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন নজরুলবাবু। (ISLAMPUR) স্থানীয়রা প্রথমে তাঁকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তর করা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়।

নজরুল ইসলামের ভাইপো মহম্মদ বেলালের দাবি, “কোন রাজনীতি করে না। কোন শত্রু নেই। তারপরও স্কুলের একজন প্রধানশিক্ষককে এভাবে গুলি করার কারণ বুঝতেই পারছি না।”

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ইসলামপুর থানার পুলিশ। আইসি শুভম কর্মকার জানিয়েছেন, প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করে তদন্ত শুরু হয়েছে। কেন টার্গেট করা হলো প্রধানশিক্ষককে, তা এখনও স্পষ্ট নয়। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *