আজকের দিনেবাংলার আয়না

North 24 Parganas : নেশামুক্তি কেন্দ্রেই তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণ, গ্রেফতার কেন্দ্রের কর্ণধার !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি:- চিকিৎসার নামে ভয়ঙ্কর কাণ্ড। উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের একটি নেশামুক্তি কেন্দ্রে ভর্তি হওয়া এক তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে বারবার গণধর্ষণের অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দাড়িপুকুর এলাকায়। অভিযুক্ত কেন্দ্রের কর্ণধার সন্দীপন মজুমদারকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও নির্যাতিতার পরিবার সূত্রে জানা গিয়েছে, নেশার আসক্তি থেকে মুক্ত করার জন্য পরিবারের লোকেরা ওই তরুণীকে দাড়িপুকুরের ওই নেশামুক্তি কেন্দ্রে ভর্তি করান। অভিযোগ, সেখানে চিকিৎসার বদলে কেন্দ্রের কর্ণধার সন্দীপন মজুমদার এবং তাঁর সহযোগীরা তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে দীর্ঘদিন ধরে গণধর্ষণ করেন।

সহ্য করতে না পেরে পরে ওই তরুণী নিজেই দত্তপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ সন্দীপন মজুমদারকে গ্রেফতার করে। সোমবার তাঁকে বারাসাত আদালতে পেশ করা হলে আদালত অভিযুক্তকে ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।

নির্যাতিতার আরও অভিযোগ, ওই নেশামুক্তি কেন্দ্রে থাকা আরও একাধিক নারী ও পুরুষ আবাসিকের সঙ্গেও দুর্ব্যবহার, মানসিক ও শারীরিক নির্যাতন করা হত। কেন্দ্রের আড়ালে কী চলত তা খতিয়ে দেখছে পুলিশ।

নেশামুক্তির ঠিকানাতেই এভাবে নারীর ওপর নৃশংসতার ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, কেন্দ্রের লাইসেন্স ও অন্যান্য সহযোগীদের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। গোটা ঘটনার তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *