NEW RULE : ১ অগাস্ট থেকে বদলাচ্ছে ৫টি বড় আর্থিক নিয়ম! LPG, তৎকাল টিকিট থেকে ব্যাঙ্কিং – পকেটে টান পড়বে?
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- জুলাই মাস শেষ হতে আর মাত্র কয়েকটা দিন (NEW RULE)। ১ অগাস্ট থেকেই সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলবে একাধিক নতুন নিয়ম। রান্নার গ্যাসের দাম, রেলের তৎকাল টিকিট বুকিং, ক্রেডিট কার্ডের চার্জ থেকে ITR ফাইলিং – সবেতেই আসছে বড় বদল। কোন কোন নিয়মে পরিবর্তন হচ্ছে একনজরে দেখে নিন।
১. LPG গ্যাসের দামে বদল
প্রতি মাসের ১ তারিখে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলি LPG-র দাম ঠিক করে। (NEW RULE) আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এবং হরমুজ প্রণালীর উত্তেজনার জেরে ক্রুড অয়েলের দাম অস্থির। এর প্রভাব পড়তে পারে আগামী ১ অগাস্ট। ফলে বাণিজ্যিক ও ১৪.২ কেজির গার্হস্থ্য LPG সিলিন্ডারের দাম বাড়তে পারে।
২. তৎকাল টিকিট বুকিংয়ের নিয়মে পরিবর্তন
১ অগাস্ট থেকে রেলের রিজার্ভেশন কাউন্টারে তৎকাল টিকিট বুকিংয়ের সময়েই টোকেন দেওয়া হবে। (NEW RULE) আগে টোকেনের জন্য আলাদা লাইন ও পরে কাউন্টারে লাইন – এই দুবার যাওয়া বন্ধ হচ্ছে। এর ফলে কাউন্টারে ভিড় কমবে এবং যাত্রীদের সময় বাঁচবে।
৩. ক্রেডিট কার্ডের নিয়ম ও চার্জে বদল
অনেক ব্যাঙ্ক ১ অগাস্ট থেকে ক্রেডিট কার্ডের নিয়ম, সার্ভিস চার্জ এবং কাস্টমার অ্যালার্ট ফি-তে পরিবর্তন আনছে। সামান্য মনে হলেও এই ফি বিলিং সাইকেলে যোগ হয়ে বাড়তি খরচ বাড়াতে পারে। ব্যাঙ্কের স্টেটমেন্টে নতুন নিয়ম চেক করে নেওয়ার পরামর্শ।
৪. ITR ফাইলিংয়ের শেষ দিন ৩১ জুলাই
স্যালারিড এবং নন-অডিট ব্যক্তিদের জন্য ২০২৫-২৬ আর্থিক বর্ষের ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ৩১ জুলাই। এই দিনের মধ্যে ITR ফাইল না করলে জরিমানা গুনতে হবে।
৫. CKYC 2.0 চালু হচ্ছে
১ অগাস্ট থেকে ব্যাঙ্কিং ও মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে ‘সেন্ট্রাল নো ইওর কাস্টমার’ CKYC 2.0 চালু হবে। গ্রাহক সুরক্ষা প্রোটোকলের আওতায় এই আধুনিক রেজিস্ট্রি ফ্রেমওয়ার্কের মাধ্যমে ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানগুলি আরও সহজে গ্রাহকের আসল তথ্য যাচাই করতে পারবে।
গ্যাসের দাম থেকে টিকিট বুকিং, ব্যাঙ্কিং থেকে ট্যাক্স – ১ অগাস্ট থেকে এই ৫টি বদল সরাসরি আপনার পকেটে প্রভাব ফেলবে। তাই সময় থাকতে নিয়মগুলি জেনে প্রস্তুতি নিয়ে রাখুন, যাতে শেষ মুহূর্তে অসুবিধায় না পড়তে হয়।
