গোল…! সেক্টর ফাইভের ‘বাবুর্চি’-তে ফুটবল ফিভার, লঞ্চ হল ‘ওয়ার্ল্ড কাপ ওয়ান্ডার’ মেনু
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- ফুটবল আর খাওয়া-দাওয়া, বাঙালির এই দুই চিরন্তন আবেগকে এক সুতোয় বাঁধল ‘বাবুর্চি’। বিশ্বকাপের আমেজে সেজে উঠল সল্টলেক সেক্টর ফাইভের নতুন আউটলেট। ম্যাচ দেখার সঙ্গে জিভে জল আনা সব পদ — মেসির ড্রামস্টিকস থেকে এমবাপের বিরিয়ানি, ফুটবল তারকাদের নামেই সাজানো হল বিশেষ ‘ওয়ার্ল্ড কাপ ওয়ান্ডার’ মেনু।
শহরের ভোজনরসিকদের জন্য সুখবর। সল্টলেক সেক্টর ফাইভে নিজেদের এগারোতম আউটলেটের দরজা খুলল জনপ্রিয় রেস্তরাঁ চেন ‘বাবুর্চি’। উদ্বোধনের বিশেষ মুহূর্তকে আরও রঙিন করতে লঞ্চ করা হলো অভিনব ‘ওয়ার্ল্ড কাপ ওয়ান্ডার’ মেনু।
ভেতরে পা রাখলেই মনে হবে আন্তর্জাতিক স্টেডিয়াম। বিভিন্ন দেশের ফ্ল্যাগ, তারকাদের জার্সি, ফুটবল থেকে বিশ্বকাপের রেপ্লিকা ট্রফি দিয়ে সাজানো হয়েছে পুরো রেস্তরাঁ। সঙ্গে থাকছে জায়েন্ট স্ক্রিনে ম্যাচ দেখার সুযোগ।
মেনুকার্ডে ফুটবল তারকাদের ছোঁয়া:
– মেসির গোল্ডেন ড্রামস্টিকস: টক-মিষ্টি স্বাদের রসালো চিকেন। মেসির মতোই আইকনিক।
– এমবাপের স্পিডস্টার বিরিয়ানি: এমবাপের গতির মতোই ঝড় তোলা স্বাদ।
– রোনাল্ডোর ওয়ার্ল্ড কাপ ডিলাইট: রোনাল্ডোর লেগাসির প্রতি শ্রদ্ধা জানিয়ে টুটিফ্রুটি আইসক্রিম।
– হালান্ডের হ্যাটট্রিক সেজওয়ান নুডলস: আগুন ঝরানো ঝাল স্বাদ।
– নেইমারের সাম্বা মোমো: ব্রাজিলের সাম্বা ম্যাজিক এবার মোমোতে।
এছাড়াও মেনুতে আছে ‘ইনিয়েস্তার ম্যাজিক মালাই কাবাব’, ‘মুসিয়ালার মিডফিল্ড বার্নট গার্লিক কোরিয়ান্ডার রাইস’, ‘পেদ্রি প্লেমেকার মোজিতো’, ‘রাফিনহার ট্রিপল টলম্যান’ এবং ‘উইর্টজের হুনান চিকেন’-এর মতো ফিউশন পদ।
বাবুর্চির কর্ণধার রাজীব পাল জানান, “পুরো ওয়ার্ল্ড কাপ সিজন জুড়ে সেক্টর ফাইভের ‘বাবুর্চি’-তে এই উদযাপন চলবে। ফুটবলপ্রেমীরা যাতে খাওয়া-দাওয়ার পাশাপাশি গেমের আসল আমেজ উপভোগ করতে পারেন, সেই চেষ্টাই করেছি।”
খেলা দেখার সঙ্গে জমিয়ে খাওয়া-দাওয়ার ঠিকানা এখন সেক্টর ফাইভের ‘বাবুর্চি’। বন্ধুদের সঙ্গে ফুটবল আড্ডা হোক বা পরিবারের সঙ্গে বিশ্বকাপের রাত, ‘ওয়ার্ল্ড কাপ ওয়ান্ডার’ মেনু মিস করলে চলবে না। বিশ্বকাপের পুরো মরশুম জুড়েই চলবে এই ফুটবল উন্মাদনা।
