আজকের দিনেবাংলার আয়না

সেনার তৎপরতায় অবশেষে খুলে গেল দুধিয়া সেতু, স্বস্তিতে পর্যটক থেকে সাধারণ মানুষ

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা- সেনার উদ্যোগে অবশেষে খুলে গেল দুধিয়া সেতু। সেনাবাহিনীর ত্রিশক্তি কর্পসের উদ্যোগে শিলিগুড়ি ও মিরিকের মধ্যে যোগাযোগ স্বাভাবিক হল। মঙ্গলবার সকাল থেকে সেতু তৈরির কাজ শুরু করে সেনাবাহিনী। ত্রিশক্তি কর্পসের সুকনা ৩৩ কোরের ৫ ইঞ্জিয়ারিং রেজিমেন্ট। বুধবার খুলে দেওয়া হয় স্টেট হাইওয়ে ১২-এর উপরে নির্মিত বেইলি ব্রিজ। আপাতত যান চলাচল করা সম্ভব না হলেও সেনাবাহিনীর তৈরি ৩৪ মিটার দীর্ঘ ফুটব্রিজ দিয়ে নিরাপদে পারাপার করতে কোনও অসুবিধা হবে না সাধারণ মানুষ থেকে পর্যটকদের। গত বৃহস্পতিবার রাতে পাহাড় সমতলে অতিভারী বৃষ্টিতে বালাসন নদীর উত্তাল হয়ে ওঠে। ফলের জলের তীব্র স্রোত হিউমপাইপের অস্থায়ী সেতুর একটি অংশ নিয়ে চলে যায়।

শুক্রবার ভোর থেকে দুধিয়া হয়ে ১২ নম্বর রাজ্য সড়ক বন্ধ হয়ে যায়। সড়ক পথে শিলিগুড়ির সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে মিরিক। এরপরই রাজ্যের তরফে সেনাবাহিনীর কাছে বেইলি ব্রিজ তৈরির করার আহ্বান জানানো হয়। শনিবার ও রবিবার সেনা আধিকারিকরা দুধিয়ায় বিভিন্নভাবে মাপজোখ করেন।

রবিবার দুপুরে দার্জিলিংয়ে জেলা শাসক হরিশংকর পানিক্কার এবং সেনা আধিকারিকরা একসঙ্গে এলাকার পরিস্থিতি খতিয়ে দেখেন। এর পরেই সকালে বেইলি ব্রিজ তৈরির কাজ শুরু করে সেনাবাহিনী। আবহাওয়া ভালো থাকায় রাতের মধ্যেই কাজ শেষ হয়ে যায়। সেনাবাহিনী সূত্রে খবর, হেঁটে পারাপারের জন্য হিউমপাইপের সেতুর উপর বেইলি ব্রিজটি তৈরি করা হয়েছে। সাধারণ মানুষকে শিলিগুড়ি থেকে দুধিয়ায় পৌঁছে হেঁটে সেতু পার হয়ে ওপাড়ে গিয়ে অন্য গাড়িতে চেপে মিরিক অথবা নেপাল সীমান্তের পশুপতি ফটকে যাতায়াত করতে হবে। একইসঙ্গে যান চলাচলের জন্য একটি চওড়া বেইলি ব্রিজ তৈরির কাজও শুরু করেছে সেনাবাহিনী।

দার্জিলিংর সাংসদ রাজু বিস্তা বলেন,  “সেনাবাহিনী খুব দ্রুত দুধিয়ায় ৩৪ মিটার দীর্ঘ অস্থায়ী বেইলি ব্রিজ তৈরি করেছে। সেতুটি স্থানীয় দুর্ভোগ কমাবে’।

গত বছরের ৪ অক্টোবর বালাসনের হড়পা বানে দুধিয়া পুরনো লোহার সেতু ভেঙে যাওয়ায় শিলিগুড়ি থেকে দুধিয়া হয়ে মিরিকে যাতায়াত বন্ধ হয়ে যায়। এর পর পূর্ত দফতরের অস্থায়ীভাবে হিউমপাইপ বসিয়ে সেতু তৈরি করে। গত বৃহস্পতিবার পাহাড়ে ভারী বৃষ্টির কারণে হিউমপাইপের সেতুর বেশ কিছুটা অংশ ভেসে যায়। এর ফলে শুক্রবার ভোর থেকে দুধিয়া হয়ে মিরিকের সড়ক যোগাযোগ ফের বন্ধ হয়ে যায়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *