আজকের দিনেবিশ্ব

ইরানের পরমাণু হামলা থেকে ইজরায়েলকে বাঁচিয়ে দিলাম, শান্তিচুক্তির পরেই মন্তব্য ট্রাম্পের

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা- ইরানের সঙ্গে শান্তিচুক্তি সম্পন্ন হয়েছে আমেরিকার। এই চুক্তি ডিজিটালি সম্পন্ন হয়েছে। আগামী ১৯ জুন সুইৎজারল্যান্ডে যে লিখিত চুক্তি হওয়ার কথা ছিল, সেই নিয়ে কোনও কিছুই এখনও স্পষ্ট নয়। ইরানের শান্তিচুক্তি বিপদ কমিয়ে দিল বলে ইজরায়েলের প্রেসিডেন্টকে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান তাঁদের কাছে বড় বিপদ হয়ে দাঁড়াচ্ছিল। এই চুক্তি হওয়াতে ইজরায়েল বিপদমুক্ত হল বলেই দাবি করছেন ট্রাম্প।

ফ্রান্সে জি ৭ শীর্ষ সম্মেলনে সাংবাদিকদের ট্রাম্প জানান,  এই চুক্তিপত্রে স্বাক্ষরের আগে নেতানিয়াহুকে ফোন করেছিলেন ট্রাম্প। সেখানে মার্কিন প্রেসিডেন্ট তাঁকে আশ্বস্থ করে বলেন, এই চুক্তি ইজরায়েলের পক্ষে ভালো। কারণ ইরানের পরমাণু হামলা থেকে ইজরায়েলকে বাঁচিয়ে দিলাম, দাবি মার্কিন প্রেসিডেন্টের। সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘‘আমি চাই না ইজরায়েলে পরমাণু হামলা হোক। এটা ওদের জন্যও একটা সুখবর। এ কথাটাই ইজরায়েলি প্রেসিডেন্টকে বুঝিয়ে দেন। ট্রাম্পের কথায়, ওঁকে বলেছি, এ বার ভেবে দেখুন,  এই চুক্তি ইজরায়েলের ঝুঁকি কতটা কমিয়ে দিল।

ট্রাম্প আরও বলেন,  বিবিকে  (নেতাহিয়াহুর ডাক নাম) বলেছি, এটা খুব সাধারণ বিষয়। ইরান যদি পরমাণু হামলা করে, তা হলে ইজরায়েলের অস্তিত্ব থাকবে না। ইজরায়েলের ভালোর জন্যেও এই চুক্তি জরুরি ছিল। এর পরই মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, বিবি তাঁর প্রস্তাবে সম্মতি দিয়েছেন। এই চুক্তিতে ইজরায়েলও খুশি। একইসঙ্গে নেতানিয়াহুকে সতর্ক করে ট্রাম্প বলেন যে, লেবাননে হামলা থেকে তারা বিরত থাকে। তবে ট্রাম্পের নিষেধ অবজ্ঞা করেও লেবাননে হামলা জারি রেখেছিল ইজরায়েল। ইরানের সঙ্গে সমঝোতা চুক্তির বিষয়টিকেও সমর্থন করতে চাননি নেতানিয়াহু। এর পরেই ট্রাম্প সতর্ক করেছিলেন যে,  ইরানের সঙ্গে শান্তিচুক্তিতে যেন কোনও রকম বাধা না আসে। নেতানিয়াহুকে ভর্ৎসনাও করেন।

জি ৭ বৈঠকের পর সাংবাদিকদের সামনে ট্রাম্প দাবি করলেন, এই চুক্তিতে সন্তুষ্ট ইজরায়েল। এর পরে তিনি বলেন,  আমেরিকা ছাড়া ইজরায়েলের কোনও অস্তিত্ব নেই। আমি যা করেছি, এ রকম কোনও প্রেসিডেন্ট ইজরায়েলের জন্য করেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *