আজকের দিনেভারত

থামবে যুদ্ধ! ইরান-আমেরিকা শান্তি চুক্তি নিয়ে বিশেষ বার্তা মোদির

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা- অবশেষে হাফ ছেড়ে বাঁচল গোটা বিশ্ব। ট্রাম্পের ঘোষণায় বন্ধ হল যুদ্ধ! শুরু হয়েছিল ২৮ ফেব্রুয়ারি, অবশেষে দু পক্ষের সমঝোতায় সেই যুদ্ধের সমাপ্তি ঘটল। ১০৮ দিন যুদ্ধ উত্তেজনা গোটা বিশ্ববাসীকে টেনশনের মধ্যে রেখেছিল। এই যুদ্ধ প্রভাব ফেলেছিল ভারতে। কারণ হরমুজ বন্ধ থাকার কারণে তেল আমদানি-রফতানিতে প্রভাব ফেলেছিল। সম্প্রতি ভারতীয় নাবিকদের জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে আমেরিকা। তিনজন ভারতীয় নাবিকের মৃত্যু হয়। এই নিয়ে কড়া বার্তা দেয় ভারত। প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে শান্তি চুক্তি সম্পন্ন হয়েছে। স্বাভাবিক হবে হরমুজ প্রণালীর জাহজ চলাচলও। এই শান্তি প্রক্রিয়াকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডেলে বিশেষ বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী।

ইরান যুদ্ধের জেরে নানাভাবে বিপাকে পড়তে হয়েছে ভারতকে। হরমুজে ভারতমুখী জাহাজ চলাচলে সাময়িক অনুমতি মিললেও দেশজুড়ে জ্বালানি সংকট তীব্র হয়েছে। দফায় দফায় বেড়েছে পেট্রল-ডিজেলের দাম।

ট্রাম্পের ঘোষণার পরেই এক্স হ্যান্ডেলে মোদি লেখেন, ‘পশ্চিম এশিয়ায় যুদ্ধ থামাতে রাজি হয়েছে ইরান এবং আমেরিকা। আমি এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। এই যুদ্ধের জেরে গোটা বিশ্বে আর্থিক সংকট দেখা দিয়েছে, মানুষের মৃত্যু হয়েছে। ভারত আশা করে, এই চুক্তি শান্তি এবং স্থিতাবস্থা ফিরিয়ে আনবে। সমুদ্রপথে চলাচল এবং বাণিজ্যের স্বাধীনতা আসবে। আশা করি যাবতীয় সমস্যা এবার মিটবে।

প্রসঙ্গত,  সোশাল মিডিয়ায় ট্রাম্প লেখেন, ‘ইরানের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে। এই ঐতিহাসিক চুক্তি সমগ্র অঞ্চলে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করবে। আগামী শুক্রবার আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষরিত হবে। একই সঙ্গে ট্রাম্প বলেন, আমি হরমুজ থেকে মার্কিন অবরোধ তুলে নেওয়ার নির্দেশ দিচ্ছি। এ বার সারা পৃথিবীর জাহাজ তাদের ইঞ্জিন চালু করে দিক। তেল পরিবাহিত হোক।

সূত্রের খবর, শান্তিচুক্তি সই করার লক্ষ্যে কাতারের মধ্যস্থতাকারীরা রবিবার তেহরানে আসবেন। ১৯ জুন সুইৎজারল্যান্ডের জেনেভায় আনুষ্ঠানিকভাবে সবে সই সাবুদ হবে। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ইরান হরমুজ প্রণালী খুলে দেবে, অপরদিকে আমেরিকাও অবরোধ তুলে নেবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *