‘কেউ জেগে ঘুমোলে এই অবস্থা হবে’ কাকে নিশানা করলেন অনুব্রত?
কিউ ইন্ডিয়া বাংলা:- মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম ঘনিষ্ঠদের মধ্যে অন্যতম বোলপুরের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল, দিদির প্রিয় কেষ্ট। এক বৈদ্যুতিন সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে দিদির প্রতি শুধু ক্ষোভ আর একরাশ অভিমান ঝড়ে পড়ল সেই কেষ্ট গলায়। দলে যে তিনি যে একটু একটু করে সাইড হয়েছিলেন সেটাই বুঝতে পেরেছিলেন অনুব্রত। সাংবাদিককে তিনি বলেন, শেষদিকে দিদি তাঁর হাতে ঘি খাননি। তাও তাঁর বক্তব্য, মমতা মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর খুব প্রিয় একজন মানুষ। সকলেই তাঁকে ভালোবাসেন।
গরু পাচার মামলায় তিহার জেলে ছিলেন অনুব্রত। সেই সময়ের পরেও প্রিয় কেষ্ট পাশে থেকেছেন দিদি। এবার সেই দিদিকেই নিশানা করে ক্ষোভ ঝড়ে পড়ল তাঁর গলায়। জেগে ঘুমোলে এই অবস্থা হবে বললেন অভিমানী কেষ্ট। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য খারাপও লাগছে তাঁর। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এখন একা হয়ে গেছেন। খারাপ লাগছে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসতাম। আমি কেন অনেকেই ভালোবাসতেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় শেষদিকে কার পাল্লায় পড়লেন, আমি বুঝতে পারলাম না। অভিমানী অনুব্রত বলেন, আমার হাতে শেষদিকে ঘি খাননি মমতা। এবার আমাকে ভোটের দায়িত্ব দেয়নি। কোর কমিটির বৈঠকে বললেন কোনও বিধায়ক ডাকলে আপনি যাবেন। আগ বাড়িয়ে ভোট করতে যাওয়ার আমার কী প্রয়োজন। অভিমান ঝড়ে পড়েছে কেষ্ট গলায়। অনুব্রত মণ্ডল বলেন, সম্মান পেলে দল করব, না হলে রাজনীতি ছেড়ে দেব। একদম বিস্ফোরক অনুব্রত মণ্ডল। একসঙ্গে তৃণমূলের ভরাডুবির জন্য আই প্যাককে দায়ী করে অনুব্রত বলেন, এই ভরাডুবির জন্য আই প্যাক দায়ী। দলটাকে ডুবিয়েছে। পদ পাইয়ে দেওয়ার নাম করে দুনিয়ার লোকের কাছে টাকা তুলেছে। ইউপি-বিহারের লোক বাংলার রাজনীতি কী বুঝবে। আই প্যাক আসার পর আজ তৃণমূল শেষ হয়েছে। একই সঙ্গে তিনি বলেন কংগ্রেসকে চটানো ভুল হয়েছে।
