আজকের দিনেবিশ্বভারত

Lose Jobs-AI : রাতারাতি চাকরিহারা ২৫০ ভারতীয়! ভারত থেকে অফিস গোটাচ্ছে মার্কিন কোম্পানি Opendoor !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- ফের বড় ধাক্কা ভারতীয় টেক কর্মীদের। মার্কিন রিয়েল এস্টেট টেকনোলজি কোম্পানি Opendoor ভারতে তাদের অফিস বন্ধ করে দিচ্ছে। এক রাতেই চাকরি হারালেন প্রায় ২৫০ জন কর্মী।

Opendoor-এর সিইও কাজ় নেজাতিয়ান জানিয়েছেন, কোম্পানির মূল গ্রাহক সবাই আমেরিকায়। কোম্পানি এখন তাদের ব্যবসা সম্পূর্ণভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকেন্দ্রিক করতে চায়। বিজনেস ট্রান্সফরমেশন স্ট্র্যাটেজির অংশ হিসেবে গ্রাহকদের কাছাকাছি থাকতেই ভারতে থাকা অফিস সরিয়ে পুরো অপারেশন আমেরিকায় নিয়ে যাওয়া হচ্ছে।

বিগত কয়েক মাস ধরেই কোম্পানির একাধিক পদ ধাপে ধাপে আমেরিকায় স্থানান্তরিত করা হচ্ছিল। বেঙ্গালুরুতে তাদের অফিস ছিল। সেখান থেকেই ডেটা, ইঞ্জিনিয়ারিং ও অপারেশনের কাজ চলত। কিন্তু আজকের ঘোষণার পর ভারতে Opendoor-এর সমস্ত কাজকর্ম সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাচ্ছে।

সিইও স্পষ্ট করেছেন, এই সিদ্ধান্ত ভারতীয় কর্মীদের পারফরম্যান্সের জন্য নয়। বরং তিনি ভারতীয় টিমের কাজের প্রশংসাই করেছেন। তাঁর মতে, প্রযুক্তিগত উন্নতি ও AI এনেবেলড টিম তৈরি হওয়ায় কোম্পানির কাঠামো বদলাতে হচ্ছে। AI দিয়ে অনেক কাজ হয়ে যাওয়ায় আলাদা করে ভারতে বড় টিম রাখার প্রয়োজন ফুরিয়েছে। মূলত ব্যবসাকে US-কেন্দ্রিক করা এবং খরচ কমাতেই ভারতের অফিস গুটিয়ে নেওয়া হচ্ছে।

ভারতে অফিস খুলে বিরাট টিম বানিয়েও শেষরক্ষা হল না। ব্যবসা মার্কিনমুখী করা, AI-এর ধাক্কা আর ‘গ্রাহকের কাছে থাকার’ যুক্তিতে রাতারাতি বেকার ২৫০ জন ভারতীয়। গ্লোবাল টেক কোম্পানিগুলোর ভারত ছাড়ার তালিকায় নতুন নাম Opendoor। এই ছাঁটাই ফের প্রশ্ন তুলে দিল, AI-এর যুগে ভারতীয় টেক চাকরির ভবিষ্যৎ কতটা সুরক্ষিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *