আজকের দিনেতিলোত্তমা

অবশেষে ভবানীভবনে অভিষেক

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- অবশেষে ভবানীভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্দিষ্ট সময়ের ১০ মিনিট আগে অভিষেক। তিন বার হাজিরা এড়ানোর পর অবশেষে ভবানী ভবনে এলেন অভিষেক। ভবানীভবনে কড়া নিরাপত্তা। আজ অভিষেকের ভবানীভবনে আসা নিয়ে বাইরে তাঁর অনুগামীদের বিশৃঙ্খলা তৈরি চেষ্টা। সই জাল কাণ্ডে আজ ভবানী ভবনে অভিষেক। হাইকোর্টের নির্দেশের পর আজ ভবানীভবনে এলেন তিনি। এদিন দমদম বিমানবন্দরে প্রায় ৫ টার দিকে আসেন তিনি। কলকাতা বিমানবন্দরে আসার সঙ্গে সঙ্গেই তাঁকে প্রবল বিশৃঙ্খলা তৈরি হয়। এদিন সাংবাদিকদের কোনও প্রশ্নের উত্তর না দিয়ে তিনি কড়া নিরাপত্তার ঘেরাটোপে গাড়িতে উঠে বসেন তিনি। সেই সময় তিনি ভবানীভবনে যাবেন কিনা সেই নিয়ে চূড়ান্ত অনিশ্চয়তা তৈরি হয়। এর পর প্রথমেই অভিষেকের কনভয় চলে আসেন তাঁর কালীঘাটের বাসভবনে। এর পর চূড়ান্ত নাটকীয়তা চলার পর অবশেষের নির্দিষ্ট সময়ে আগেই তিনি ভবানীভবনে আসেন। আজ আদালতের নির্দেশে তাঁর ডেডলাইন ছিল সন্ধ্যা ৬ টা। ঠিক তার আগেই বাড়ি থেকে অভিষেকের গাড়ি বের হয়, পৌঁছে যায় ভবানী ভবনে। এর পর সাধারণ কিছু আইনি প্রক্রিয়া করার পর অভিষেক ভিতরে প্রবেশ করেন। সই জাল কাণ্ডে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করবেন গোয়েন্দা আধিকারিকেরা। প্রশ্নমালা একদম প্রস্তুত। অভিষেক সব কিছু প্রশ্নের লিখে উত্তর দেবেন। যাতে তিনি পরে বলতে না পারেন, তাকে দিকে জীর করে কিছু লিখিয়ে নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *