আজকের দিনেতিলোত্তমারাজনীতি

শাঁখেরকরাত! এবার ডিজে মামলার তদন্তভার হাতে নিল সিআইডি, আরও চাপে অভিষেক

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- নতুন করে চাপ বাড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সই জাল কাণ্ড নিয়েই প্রবল চাপে অভিষেক। এর মধ্যে এবার ডিজে কাণ্ডে তদন্ত ভার হাতে নিল সিআইডি। ফলে শাঁখেরকরাত অবস্থায় অভিষেক। ভোট প্রচারে গিয়ে ৪ মে ডিজে বাজানোর কথা বলে আস্ফালন দেখিয়েছিলেন অভিষেক। এর পর রেজাল্ট বের হতেই ভরাডুবি। পদ্মফুলের ঝাপটায় উড়ে যায় ঘাসফুল। একদম মুখ থুবড়ে পড়ে তৃণমূল। এবার সেই ডিজে বাজানো নিয়ে তদন্তভার হাতে নিল সিআইডি। গ্রেফতারি কী এড়াতে পারবেন অভিষেক? সেটাই এখন বড় প্রশ্ন? বিধাননগর সাইবার শাখা থেকে মামলা হাতে নিল সিআইডি। ডিজে মামলা নিয়ে অভিষেককে প্রশ্ন করবেন সিআইডি আধিকারিকেরা। ফলে উভয়সঙ্কটে অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সই জাল কাণ্ড নিয়ে তিনবার হাজিরা এড়িয়ে গিয়েছেন। এর পর হাইকোর্টের বিচারপতির কাছে কড়া ধমক খেতে হয়। হাইকোর্ট নির্দেশ দেয় আজই ভবানীভবনে হাজিরা দিতে হবে অভিষেককে। সেইমতো বিকেল ৫ টার আগে দমদম বিমানবন্দরে আসেন অভিষেক। তাঁকে দেখে ফের ওঠে চোর চোর স্লোগান। ভবানী ভবনে চূড়ান্ত প্রস্তুতি। সিআইডি আধিকারিকেরা সব দিক দিয়ে প্রস্তুত। কলকাতা হাইকোর্টের স্পষ্ট নির্দেশ আজ হাজিরা দিতে হবে। গোটা ভবানী ভবন জুড়ে কড়া নিরাপত্তা। রয়েছে কেন্দ্রীয় বাহিনী। আঁটোসাঁটো নিরাপত্তা। যে সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন ঠিক সেই সময় ওই রাস্তা ও রাস্তা সংলগ্ন এলাকায় গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে।  জানা গেছে এক কনফারেন্স রুমে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হবে। জানা গেছে, সিআইডু আধিকারিকেরা তাঁকে প্রশ্ন পত্র দেবেন, সেখানে লিখে উত্তর দেবেন অভিষেক। তার পর সেখানে তিনি সই করে দেবেন। যাতে পরবর্তী তিনি বলতে না পারেন তাঁকে দিয়ে জোর করে লিখিয়ে নেওয়া হয়েছে। এই মুহূর্তে টান টান উত্তেজনায় তিলোত্তমা নগরী ঘিরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *