আজকের দিনেবাংলার আয়না

মাটির নিচে ‘সেবাশ্রয়’-এর ওষুধ! কোটি টাকার ওষুধ বিতর্কে ‘ডায়মন্ড হারবার মডেল’

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, ডায়মন্ড হারবার:- ডায়মন্ড হারবারে ‘সেবাশ্রয়’ প্রকল্পকে ঘিরে দীর্ঘদিন ধরেই উন্নয়ন ও জনসেবার একটি সফল মডেলের কথা তুলে ধরা হয়। কিন্তু এবার সেই সেবাশ্রয়কে কেন্দ্র করেই দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের হিঞ্চাবেড়িয়া এলাকায় মাটি খুঁড়ে বিপুল পরিমাণ কোটি কোটি টাকার ওষুধ উদ্ধারের ঘটনা সামনে এসেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জেসিবি দিয়ে মাটি খোঁড়ার সময় উদ্ধার হয় সেবাশ্রয়ের লোগো লাগানো প্রচুর ওষুধ। অভিযোগ উঠেছে, উদ্ধার হওয়া ওষুধের বাজারমূল্য কয়েক কোটি টাকা। ঘটনাকে কেন্দ্র করে দুর্নীতির অভিযোগে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম সেবাশ্রয়ের নামের সাথে যুক্ত বলে দাবি করা হচ্ছে। তাদের দাবি, সাধারণ মানুষের জন্য বরাদ্দ ওষুধ গোপনে কেন মাটিতে পুতে রাখা হয়েছিল।

অন্যদিকে, তৃণমূল কংগ্রেস এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে। দলের বক্তব্য, উদ্ধার হওয়া ওষুধগুলির মেয়াদোত্তীর্ণ এবং নিয়ম মেনেই সেগুলি নিষ্পত্তি করার প্রক্রিয়া হিসেবে সেখানে রাখা হয়েছিল। বিরোধী দল দুর্নীতির অভিযোগ জানিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলছে।

এই ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল,অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া এই কর্মসূচি ৭ বিধানসভা কেন্দ্রেই চালু হয়েছিল, ফলে বহু মানুষ বিনামূল্যে চিকিৎসা, স্বাস্থ্য পরীক্ষা এবং ওষুধ পেয়েছেন। ডায়মন্ড হারবারে এই সেবাশ্রয় উদ্যোগকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল ‘ডায়মন্ড হারবার মডেল’, যা শাসকদল বহুবার তাদের সাফল্যের উদাহরণ হিসেবে তুলে ধরেছে।

তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, বুধবার সরিষায় হিঞ্চেবেরিয়াই জেসিবি দিয়ে মাটি খুঁড়তেই সেবাশ্রয়ের লোগো লাগানো ওষুধগুলি সত্যিই মেয়াদোত্তীর্ণ হয়ে থাকে, তাহলে সেগুলি যথাযথ নিয়ম মেনে ধ্বংস করা হয়নি কেন? আবার যদি মেয়াদোত্তীর্ণ না হয়ে থাকে, তাহলে এত পরিমাণ ওষুধ মাটির নিচে চাপা দেওয়ার কারণ কী? কেন মাটির নিচে বিপুল পরিমাণ ওষুধ পুঁতে রাখা হয়েছিল তা নিয়ে খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *