সই জাল কাণ্ডে মমতার বাড়ির সামনে সিআইডি, তৃণমূল কার্যালয়ে আধিকারিকেরা, কী হবে এবার?
কিউ ইন্ডিয়া বাংলা:- রাজ্য রাজনীতিতে বিরাট চাঞ্চল্য। কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৃণমূলের কার্যালয়ে সিআইডি। সই জাল কাণ্ডে তল্লাশি অভিযানে সিআইডি আধিকারিকেরা। ৯ জন আধিকারিক কার্যালয়ে প্রবেশ করেছেন। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন দিল্লিতে। সেই সময় এই কার্যালয়ে সিআইডির আধিকারিকেরা।
চারদিকে কড়া নিরাপত্তা। রয়েছেন কালীঘাট থানার পুলিশ অফিসাররা। রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। রাজ্য রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য। সিআইডি আধিকারিকেরা জানিয়েছেন, তাঁরা সমস্ত প্রস্তুতি নিয়ে এসেছেন। তাদের আরও বক্তব্য, এই যে সই জাল কাণ্ড তার মূল ভিত্তি এই হরিশ চ্যাটার্জি স্ট্রিট থেকেই। অর্থাৎ এই সই জাল কাণ্ড বহুদূর বিস্তৃত।
অপরদিকে ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসেও হানা দেয় সিআইডির অপর এক টিম। মঙ্গলবার দুপুরে কালীঘাটের ৩০ বি, হরিশ চ্যাটার্জি স্ট্রিটে তৃণমূলের দলীয় কার্যালয়ে তল্লাশিতে সিআইডি আধিকারিকেরা। সই জাল কাণ্ডে অভিযানে গোয়েন্দা দফতরের আধিকারিকেরা। প্রথমে সিআইডি আধিকারিকদের অফিসে ঢুকতে বাধা দেন তৃণমূলের কর্মী। তাদের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন ওই তৃণমূল কর্মী। কিন্তু শেষ পর্যন্ত প্রবেশ করেন তারা। তল্লাশির জন্য সার্চ ওয়ারেন্ট নিয়ে এ দিন দুপুরে কালীঘাটে আসেন সিআইডির বিশাল টিম। টিমে রয়েছেন ৩০ জন আধিকারিক। গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। কিন্তু তৃণমূলের পার্টি অফিসের ভিতরে ঢুকতে যেতেই সিআইডিকে টিমকে বাধা দেন প্রাক্তন তৃণমূল সাংসদ শুভাশিস চক্রবর্তী। তিনি বলেন, ‘এই মুহূর্তে বাড়িতে কেউ নেই। যাঁদের নামে নোটিস তাঁরা বাড়ি নেই।’ বেশ কিছুক্ষণ বাদানুবাদ চলে। সিআইডি স্পষ্ট ভাষায় জানিয়ে দেয়, আগে নোটিস পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় অনুমতিও রয়েছে। এর পরেই আরও কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ আসার পরে আপত্তি এড়িয়ে পার্টি অফিসের প্রবেশ করেন সিআইডি আধিকারিকরা। পুরো প্রক্রিয়ার ভিডিয়োগ্রাফি করা হচ্ছে বলে জানা গিয়েছে।
অপরদিকে ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসেও বাধার মুখে পড়তে হয়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের অফিসের কর্মীরাও আধিকারিকদের অসহযোগিতা করেন বলে অভিযোগ। আটকে দেওয়া হয়েছিল বিভিন্ন ঘরের দরজা। পরে সেই সমস্ত বাধা সরিয়ে ভিতরে প্রবেশ করেন গোয়েন্দা আধিকারিকেরা। এই মুহূর্তে কালীঘাট ও ক্যামাক স্ট্রিট দুই জায়গাতেই চলছে তল্লাশি। তবে এখন দিল্লিতে রয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সহ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
