আজকের দিনেবাংলার আয়না

জাহাঙ্গীরের বাড়ির বকেয়া বিদ্যুৎ বিল ৩ লক্ষের বেশি! এবার কী করবে ‘পুষ্পা’?  

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- রাজনীতির শিরোনামে এখন বহু চর্চিত নাম ‘পুষ্পা’। ৪ মে’র পর থেকেই জাহাঙ্গীর ওরফে ‘পুষ্পা’ ভাবমূর্তি একদম পালটে গিয়েছে। হম্বিতম্বি উধাও। পুনর্নির্বাচনের রাজ্যের অবস্থা বুঝেই সরে দাঁড়ানোর কথা বলেন তিনি। এর পরে বেপাত্তা। তার পর নাটকীয় মোড়। পুলিশের জালে ধরা পড়েন সেই স্বঘোষিত পুষ্পা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘ডান হাত’ জাহাঙ্গীর।

এই পুষ্পার বাড়িতে বিপুল টাকার বিদ্যুৎ বিল বকেয়া। এর জন্য চিঠিও সাঁটিয়ে দিয়ে গেছেন বিদ্যুৎ বন্টন সংস্থার আধিকারিকেরা। সেই চিঠি অনুযায়ী জাহাঙ্গীর ওরফে পুষ্পার বাড়িতে বিদ্যুৎ বিলের পরিমাণ ৩ লক্ষ ২৩ হাজার ৯৫৬ টাকা। তবে এই তৃণমূল নেতার মে থেকে জুলাই মাসে যে বকেয়া বিল অনলাইনে দেখাচ্ছে, তার অঙ্ক দাঁড়িয়েছে ২ লক্ষ ৯১ হাজার ৭৭৮ টাকা। সমস্ত কিছু মিলিয়ে ৩ লক্ষাধিক বকেয়া মেটানোর জন্য চিঠি দেওয়া হয়েছে। আর এই চিঠি পাওয়ার সাত দিনের মধ্যে বকেয়া না মেটানো হলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে বলেও চিঠতে উল্লেখ করা হয়েছে। কবে এই চিঠি কবে দেওয়া হয়েছিল, এখনও স্পষ্ট নয়। তবে আপাতত শ্রীঘরে জাহাঙ্গীর। বিদ্যুৎ বন্টন সংস্থার এই বিপুল বকেয়া কীভাবে মেটানো হবে, কে মেটাবে? তৈরি হয়েছে চূড়ান্ত অনিশ্চয়তা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *