আজকের দিনেবাংলার আয়না

Cooperative Bank : কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ! রায়দিঘির সমবায় ব্যাংকে ঝুলল তালা !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি:- দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি বিধানসভার নন্দকুমারপুর গ্রাম পঞ্চায়েত এলাকার কৈলাসপুর সমবায় ব্যাংককে ঘিরে চাঞ্চল্যকর পরিস্থিতি। কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে ব্যাংকের মূল দফতরে তালা ঝুলিয়ে দিয়েছেন স্থানীয় বাসিন্দা ও গ্রাহকদের একাংশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে তীব্র উত্তেজনা ছড়িয়েছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্যাংকের পরিচালন সমিতির একাধিক সদস্য আর্থিক অনিয়মের সঙ্গে জড়িত। তাঁদের দাবি, সাধারণ মানুষের কষ্টের বিপুল অঙ্কের টাকা আত্মসাত করেছেন পরিচালন সমিতির সদস্যরা।

ক্ষুব্ধ বাসিন্দাদের বক্তব্য, বহু পরিবার এই সমবায় ব্যাংকের উপর নির্ভরশীল। কিন্তু দুর্নীতির কারণে ব্যাংকের আর্থিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। এই পরিস্থিতিতে নতুন সরকার ও প্রশাসনের কাছে তাঁরা তদন্তের দাবি জানিয়েছেন।

প্রতিবাদকারীদের দাবি, তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে ব্যাংক ও গ্রাহকদের ক্ষতিগ্রস্ত অর্থ উদ্ধার করতে হবে। পাশাপাশি যাঁরা দুর্নীতির সঙ্গে যুক্ত, তাঁদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার দাবি জানিয়েছে। এলাকাবাসীর বক্তব্য, যতদিন না প্রশাসন তদন্ত শুরু করছে এবং উপযুক্ত পদক্ষেপ নিচ্ছে, ততদিন ব্যাংকের দফতরে ঝুলবে তালা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *