আজকের দিনেভারত

মায়ের পরিচয়ে বেড়ে উঠবে ধর্ষিতার সন্তান, ঐতিহাসিক রায় বোম্বে হাইকোর্টের

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- ঐতিহাসিক রায়দান করলো বোম্বে হাইকোর্ট । ধর্ষিতা মহিলা কোন সন্তান জন্ম দিলে সেই সন্তান তার মায়ের পরিচয়ে বড় হবে । বর্তমানে ধর্ষণ সমাজের কাছে একটি বড় মারণ ব্যাধির মত হয়ে দাঁড়িয়েছে । অনেক ক্ষেত্রে ধর্ষণের কারণে গর্ভবতী হয়ে পড়ে মহিলারা । অনেকেই সন্তানের জন্ম দেন। যদি ধর্ষণের শিকার কোন মহিলা সন্তানের জন্ম দেন তাহলে তার নামও পরিচয় কি হওয়া উচিত ? সেই প্রশ্ন সকলকে ভাবাচ্ছে । এবার এই মামলায় গুরুত্বপূর্ণ রায় দিল বোম্বে হাইকোর্ট ।

মহারাষ্ট্রের বীড জেলার ১২ বছর বয়সী এক মেয়ে এবং তার মায়ের দায়ের করা একটি মামলার পরিপ্রেক্ষিতে এই রায় দিয়েছে বোম্বে হাইকোর্ট। এই মামলার রায়ের মাধ্যমে সমাজের প্রতি বার্তা দিয়েছে কোর্ট । জানানো হয়েছে পরিস্থিতি অনুযায়ী ধর্ষণের কারণে জন্ম পরিচিত হিসেবে মায়ের নাম এবং বর্ণ গ্রহণ করতে পারে ।

বোম্বে হাইকোর্টের বিচারপতি বিভা কঙ্কানওয়ারি এবং বিচারপতি হিতেন এস ভেনেগাভকরের বেঞ্চ এই মামলার রায়দান করতে গিয়ে বলেন যেখানে তথ্য প্রমাণিত হয় সেখানে একজন একাকী মাকে তার সন্তানের পরিচয়, নাম বংশ এবং বর্ণ স্বীকৃতি দেওয়ার অনুমতি দেওয়া সমাজকে দুর্বল করে না বরং সমাজকে আরো সভ্য ও দৃঢ় করে তোলে । পিতৃতান্ত্রিক সমাজে বাধ্যবাধকতা থেকে সাংবিধানিক পছন্দ এবং বংশকে ভাগ্য হিসেবে বিবেচনা করা থেকে মর্যাদাকে অধিকার হিসেবে বিবেচনা করার সিদ্ধান্ত একটি সামাজিক পরিবর্তন। দেশজুড়ে এই মামলার রায়দানের পর শুরু হয়েছে প্রশংসার ঝড় । সকলে এই রায়কে স্বাগত জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *