নিজের দলের কর্মীদের কাছেই চোর স্লোগান শুনলেন তৃণমূল বিধায়ক
কিউ ইন্ডিয়া বাংলা :- পথশ্রী প্রকল্পের রাস্তা উদ্বোধনে এগিয়ে বিপাকে তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। তাঁকে দেখে স্থানীয় মানুষসহ দলীয় কর্মীরা চোর চোর বলে স্লোগান দেন। তাঁদেরকে শান্ত করার চেষ্টা করেন নদীয়া জেলার পলাশীপাড়া তৃণমূল কংগ্রেসের নির্বাচিত বিধায়ক মানিক ভট্টাচার্য। বিধানসভা নির্বাচনের আগে এই ঘটনায় বিতর্ক সৃষ্টি হয়েছে।
গতকাল বুধবার ১৮ই ফেব্রুয়ারি পলাশীপাড়া বিধানসভার বিলকুমারী গ্রাম পঞ্চায়েত এলাকায় শত শ্রী প্রকল্পের একটি রাস্তা উদ্বোধনে গিয়েছিলেন বিধায়ক মানিক ভট্টাচার্য। সেখানেই তাকে লক্ষ্য করে “চোর ” স্লোগান দেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে ওই এলাকায় একটি অনুমোদন দেওয়া রাস্তা কেটে অন্য একটি রাস্তা তৈরি অনুমতি দিয়েছিলেন বিধায়ক , শুধু তাই নয় এলাকার একটি কমিটি তৈরির জন্য যাদের নাম সুপারিশ করা হয়েছিল সেই নাম পরিবর্তন হয়েছিল তাঁর নির্দেশে। এই দুটি ঘটনারই প্রতিবাদ জানিয়ে রাস্তা উদ্বোধনের মঞ্চে বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেসের কর্মীরা ।
প্রসঙ্গত প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলায় নাম জড়িয়ে ছিল মানিক ভট্টাচার্য এর । দুর্নীতির মামলায় তাকে গ্রেপ্তারও করেছিল ইডি। পরে তাঁকে সেই মামলায় শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয় । বিক্ষোভিকারীদের পক্ষ থেকে বলা হয় মানিক ভট্টাচার্য পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে দুর্নীতিগ্রস্ত ব্যক্তি। তিনি চাকরি চোর । তার বক্তব্য দেওয়ার মাঝখানেই এই স্লোগান তুলেছিলেন বিক্ষোভকারীরা ।
সামনেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন তার আগে শাসক দলের একজন বিধায়ক কে নিজের দলের কর্মীদের কাছে বিক্ষোভে পড়ার ঘটনা নির্বাচনের আগে শাসক দলকে অস্বস্তিত ফেলবে এ কথা নির্দ্বিধায় বলা যায় । তবে এই বিক্ষোভ সম্পর্কে বিধায়ক মানিক ভট্টাচার্যের পক্ষ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
