আজকের দিনেখেলা

দেশের হয়ে ফের টি–টোয়েন্টিতে প্রত্যাবর্তনের বাসনা স্টিভ স্মিথ এর

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলাঃ- লতি বিগ ব্যাশ লিগে দুর্দান্ত ফর্মে আছেন স্টিভ স্মিথ। সিডনি সিক্সার্সের হয়ে ইতিমধ্যেই এই মরশুমে একটি শতরান ও একটি অর্ধশতরান করে ফেলেছেন তিনি । বিবিএলে মোট দুটি শতরান হল স্মিথের। বিগত ২০২৪–২৫ মরশুমেই করেছিলেন ১২১ রান।
প্রসঙ্গত, বিগ ব্যাশে বিগত মরশুম ও চলতি মরশুম মিলিয়ে স্মিথ ছয় ম্যাচে করেছেন ৩৪৬ রান। স্ট্রাইক রেট ১৮০। করেছেন দুটি শতরান। স্মিথের বলেন ‘‌তার লক্ষ একটাই। অলিম্পিকটা যদি দেশের হয়ে খেলতে পারি। হাতে এখনও সময় আছে। ২০২৮ সালে অলিম্পিক। দেশের হয়ে ওই একটা টুর্নামেন্টে খেলার বাসনা রয়েছে। দেশের হয়ে সর্বশেষ টি টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন ২০২৪ সালের ২৫ শে ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে। তারপর মার্চ ২০২৫ এ একদিনের ক্রিকেটকেও তিনি বিদায় জানান । বর্তমানে শুধু তাকে টেস্ট ক্রিকেট খেলতে দেখা যায় তাকে।
তবে তার বর্তমান টি টোয়েন্টি ফর্ম দেখে সমর্থকরা অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপ দলে স্মিথকে ঢোকানোর দাবি জানাচ্ছেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *