আজকের দিনেবাংলার আয়না

গোপন ছবি দেখিয়ে ব্ল্যাকমেইল, ধর্ষণ! সোনারপুরে গ্রেফতার সরকারি অফিসার

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- গোপন ছবি ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে দিনের পর দিন ধর্ষনের অভিযোগ , এক সরকারি দপ্তরের অফিসারের বিরুদ্ধে । ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনা জেলার সোনারপুরের ।
অভিযুক্ত ভূমি সংস্কার দপ্তরে কর্মরত । গতকাল সোমবার নির্যাতিতার পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত ভূমি সংস্কার দপ্তরের আধিকারিককে গ্রেফতার করে । ঘটনাটি বেশ কয়েকবছর আগের , যখন এই পৈশাচিক ঘটনাগুলি ঘটেছিল তখন যেহেতু নির্যাতিতা নাবালিকা ছিলেন তাই অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা ঋজু করা হয়েছে ।
নির্যাতিতার পরিবার সূত্রে জানা যায়, ২০১৯ সালে তাঁর বাবা অভিযুক্তের বাড়িতে পাইপলাইনের কিছু কাজে গিয়েছিলেন। সেই থেকেই দুই পরিবারের মধ্যে ভালো সম্পর্ক তৈরি হয়। অভিযুক্তকে ‘কাকু’ বলে সম্বোধন করতেন নির্যাতিতা। মাঝে মধ্যেই কাকুর সঙ্গে ঘুরতেও বেরিয়ে পড়তেন তিনি। চেনা-জানা থাকায় পরিবারের তরফ থেকেও কোনও বাধা তৈরি হয়নি কোনোদিন । অভিযুক্তকে “কাকু” বলে সম্বোধন করত নির্যাতিতা মহিলা ।
পারিবারিক সখ্যতা ও বিশ্বাসকে কাজে লাগিয়ে ওই নাবালিকাকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যেতেন অভিযুক্ত ওই সরকারি আধিকারিক । ঘুরতে নিয়ে গিয়েই তাকে ধর্ষণ করা হত । আর সেই মুহূর্তের ছবি ও ভিডিও নিজের মোবাইলে তুলে রাখত অভিযুক্ত । আর সেই ছবি ও ভিডিও ব্যবহার করে বারংবার ধর্ষণ করা হত , এমনটাই অভিযোগ মেয়েটির পরিবারের ।
ওই নাবালিকা বর্তমানে প্রাপ্তবয়স্ক । সম্প্রতি পরিবারের তরফ থেকে তার বিয়ে ঠিক হয় । কিন্তু তার বিয়েতে বাঁধা হয়ে দাঁড়ায় এই অভিযুক্ত। সেই ছবি ও ভিডিওকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে সে । এরপরই নির্যাতিতার পরিবার দ্বারস্থ হয় সোনারপুর থানায় । অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করে অভিযুক্ত ভূমি সংস্কার দপ্তরের এই আধিকারিককে । ধর্ষণ ও হুমকি দেওয়ার মামলা দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে।
এদিন নির্যাতিতা বলেন, ‘উনি একবার নয়, একাধিকবার আমাকে ধর্ষণ করেছেন। আমার গোপন ছবি তুলে রেখে দিনের পর দিন ব্ল্যাকমেলিং করা। ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে আমাকে বারংবার হোটেলে নিয়ে গিয়েছেন। আমাকেও বাধ্য হয়ে, ভয়ে যেতে হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *