আজকের দিনেবিশ্বভারত

এআই সম্মেলনে বিল গেটসকে আমন্ত্রণ জানিয়েও প্রত্যাহার ভারতের

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:-বিজ্ঞান-প্রযুক্তিতে গোটা বিশ্বকে চমকে দিতে কোমর বেঁধে নেমেছে ভারত। দিল্লির ভারত মণ্ডপমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সূচনা করেছেন এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬। কৃত্রিম বুদ্ধিমত্তার এই বিরাট সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছিল মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসকে। কিন্তু এপস্টেইন ফাইল বিতর্কের মধ্যেই মার্কিন ধনকুবেরকে নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। আমন্ত্রণ জানানোর পরেও অতিথি তালিকা থেকে ছেঁটে ফেলা হল মার্কিন ধনকুবেরের নাম। কারণ বিল গেটস নামটি এপস্টেইন ফাইলে জ্বলজ্বল করছে।বিল গেটস এর আমন্ত্রণ বাতিল করে কেন্দ্র বার্তা দিল যে এপস্টেইনের দ্বারা নির্যাতিত মহিলাদের পাশে আছে ভারত ।

এ আই সম্মেলনে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়ে প্রচুর সমালোচিত হয়েছিল কেন্দ্রের মোদি সরকার। আমন্ত্রণ বাতিল হলেও ইতিমধ্যে ভারতে পা রেখেছেন বিল গেটস । অন্ধ্রপ্রদেশ সরকারের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা পান তিনি ।

এপস্টেইন ফাইলে নাম থাকা মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস এর বিষয়ে সম্প্রতি দাবি করা হয়েছিল একাধিক রুশ মহিলার শয্যাসঙ্গী হওয়ায় তার নাকি শরীরে যৌনরোগ দেখা দিয়েছিল। এছাড়া বিল গেটস এর প্রাক্তন স্ত্রী মিলিন্দা গেটস তাদের বিবাহ বিচ্ছেদের আগে দাবি করেছিলেন এপস্টেইন এর সঙ্গে বিলের যোগাযোগের জন্য তাদের দাম্পত্য জীবন ভেঙ্গে যায় । তবে বিল গেটস এর বিরুদ্ধে ওটা সমস্ত অভিযোগ তখন অস্বীকার করেছিলেন তিনি । আবার এপস্টেইন ফাইলে নাম আসার পর এই ঘটনা নিয়ে তিনি ক্ষমা চেয়ে নেন । সংবাদমাধ্যমকে তিনি জানান “এপস্টেইন এর সঙ্গে প্রতিটি মুহূর্ত কাটানোর জন্য আমি অনুতপ্ত । আমি দুঃখিত” ।

প্রসঙ্গত এপস্টেইন এর সঙ্গে বিল গেটসের সাক্ষাৎ হয়েছিল ২০১১ সালে । এই সাক্ষাতের প্রসঙ্গে মাইক্রোসফট প্রতিষ্ঠাতা নিজেই জানিয়েছিলেন ২০১১ সাল থেকে বেশ কয়েকবার এপস্টেইনের সঙ্গে তার সাক্ষাৎ হয় । তার সঙ্গে বেশ কয়েকবার নৈশভোজে ও যোগ দিয়েছিলেন বলে জানিয়েছিলেন বিল গেটস্ । কিন্তু তিনি কখনো তার সাথে ওই বিতর্কিত ক্যারিবিয়ান দ্বীপে যান নি । এছাড়া তার মাধ্যমে কোন মহিলার সাথে যোগাযোগ হয়নি, বিল গেটসের । এপস্টেইন এর সঙ্গে কিভাবে যোগাযোগ এই প্রশ্নের উত্তরে তিনি বলেন “আমি জানতাম উনার সাথে অনেক ধনী ব্যক্তির যোগাযোগ ছিল। সেই জন্য তাদের সঙ্গে পরিচয় করে জনস্বাস্থ্যের জন্য অর্থ সংগ্রহ করা আমার উদ্দেশ্য ছিল । কিন্তু ওনার অতীত দেখলে মনে হয় ওর সঙ্গে দেখা করাটাই আমার ভুল ছিল ” । প্রসঙ্গত ২০০৮ সালে এপস্টেইন এর বিরুদ্ধে নাবালিকা ধর্ষণ ও নিগ্রহের অভিযোগ উঠেছিল । এমনকি তার বিরুদ্ধে মামলাও দায়ের হয়েছিল সেই সময় ।
এতদিন বিল গেটসের সঙ্গে ভারতের সুসম্পর্ক সর্বজনবিদিত ছিল। এপস্টেইন ফাইলে বিল গেটসের নাম জড়ানোয় ভারতে অনুষ্ঠিত হতে চলা এ আই সম্মেলনে তার আমন্ত্রণ প্রত্যাখ্যান হওয়ার পর বিল গেটস ভারত সম্পর্ক কোন দিকে মোড় নেয় ? সেদিকে নজর থাকবে আন্তর্জাতিক মহলের ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *