High Court : খাম প্রতীক হাতছাড়া কেন? আইএসএফ মামলায় কমিশনের কাছে রিপোর্ট তলব হাই কোর্টের
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- দলীয় প্রতীক খাম হাতছাড়া হয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের। প্রতীক ফিরে পেতে কলকাতা(High Court) হাই কোর্টের দ্বারস্থ হয়েছে আইএসএফ। বুধবার বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে মামলার শুনানিতে (High Court)একই প্রতীক কীভাবে দুটি দলকে দেওয়া হল, সেই প্রশ্ন তোলে আদালত।
২০২১ সালে আত্মপ্রকাশের পর খাম চিহ্নে ভোটে লড়ে ভাঙড় থেকে জিতেছিলেন(High Court) নওশাদ সিদ্দিকী। ২০২৬-এও ওই প্রতীকেই লড়ে জয়ী হন তিনি। এবার স্থায়ী প্রতীকের জন্য কমিশনের কাছে আবেদন করেছিল আইএসএফ। কিন্তু কমিশন জানায়, উপনির্বাচনে আইএসএফকে (High Court)আলমারি প্রতীক দেওয়া হয়েছে এবং খাম প্রতীক ঋতব্রত তৃণমূল কংগ্রেসকে দেওয়া হয়েছে।
আইএসএফের হয়ে সওয়াল করেন আইনজীবী(High Court) বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনি বলেন, ২০২১ থেকে কমিশনের দেওয়া খাম প্রতীকই ব্যবহার করছে আইএসএফ। কমিশনের আইনজীবী অমৃতা পাণ্ডে জানান, এটি একটি ফ্রি সিম্বল, যে কাউকে (High Court)দেওয়া যায়। বিচারপতি পাল্টা প্রশ্ন তোলেন, কীভাবে দুটি দল একই প্রতীক নিয়ে ভোটে লড়বে? এই প্রশ্নের জবাব দিতে কমিশনের কাছে রিপোর্ট তলব করেছে হাই কোর্ট। মামলার পরবর্তী শুনানি(High Court) বৃহস্পতিবার।
