আজকের দিনেভারত

ইউপিএসসি সিভিল সার্ভিসেস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত, রেজাল্ট দেখবেন কীভাবে?

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা- ইউপিএসসি সিভিল সার্ভিসেস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হল। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি) তাদের অফিসিয়াল ওয়েবসাইট upsc.gov.in-এ সিভিল সার্ভিসেস প্রিলিমিনারি এক্সামিনেশন (সিএসই প্রিলিমস)-এর ফলাফল ঘোষণা করেছে। চলতি বছরে ২৪ মে দেশব্যাপী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। প্রায় ৯৩৩টি পদের জন্য ৮,১৯,৩৭২ জন শিক্ষার্থী এই পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করেন। upsc.gov.in – এই ওয়েবসাইটে রেজাল্ট দেখা যাবে।

কীভাবে দেখবেন রেজাল্ট-

  • প্রথমে ইউপিএসসি- র অফিশিয়াল ওয়েবসাইটgov.in – এ ওপেন করতে হবে।
  • এবার হোমপেজে থাকা ‘Civil Services (Preliminary) Examination 2026 Result’ – এই লিঙ্কে ক্লিক করতে হবে।
  • এরপর PDF ফরম্যাটে থাকা রেজাল্ট ডাউনলোড করে নিতে হবে, যেখানে উত্তীর্ণ পরীক্ষার্থীদের রোল নম্বর রয়েছে।
  • এবার ওই PDF খুলতে হবে এবং Ctrl + F – এর সাহায্যে নিজের রোল নম্বর দিয়ে সার্চ করে দেখে নেওয়া যাবে আপনি কোয়ালিফাই করেছেন কিনা।
  • যদি এই তালিকায় আপনার রোল নম্বর থাকে তাহলে বুঝতে হবে আপনি Civil Services (Main) Examination 2026 – এর জন্য কোয়ালিফাই করেছেন। পরবর্তী প্রয়োজনের জন্য ওই PDF ডাউনলোড করে সেভ করে রাখতে পারেন।
  • দুটি শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। OMR বেসড ফরম্যাটে পরীক্ষা নেওয়া হয়েছিল। General Studies Paper I – এর পরীক্ষা হয়েছিল সকাল ৯টা ৩০ মিনিট থেকে অর্থাৎ প্রথম শিফটে। আর Civil Services Aptitude Test (CSAT) Paper II – এর পরীক্ষা হয়েছিল দুপুরে অর্থাৎ দ্বিতীয় শিফটে। মোট ৮৩টি শহরে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।
  • মোট সেন্টার ছিল ২০৭২টি। ২৪ মে পরীক্ষার মাত্র চারদিন পরে ২৮ মে প্রথমবার ‘অ্যানসার কি’ প্রকাশিত হয়।
  • গত বছর, অর্থাৎ ২০২৫ সালে ইউপিএসসি সিভিল সার্ভিসেস প্রিলিমস পরীক্ষার রেজাল্ট বের হয়েছিল ১১ জুন ও পরীক্ষা হয়েছিল ২৫ মে। তার আগের বছর অর্থাৎ ২০২৪ সালে ইউপিএসসি সিভিল সার্ভিসেস প্রিলিমস পরীক্ষা হয়েছিল ১৬ জুন রেজাল্ট বের হয় ১ জুলাই। ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার প্রিলিমসের নম্বর ফাইনাল রেজাল্টে যোগ হবে না। এটি মেন পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে একটি কোয়ালিফায়িং পরীক্ষা মাত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *