আজকের দিনেতিলোত্তমা

রাজ্যের মুখ্যসচিব বদল, নন্দিনী চক্রবর্তীকে সরালো কমিশন

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা: -রাজ্যে ভোট ঘোষণার পরেই রাজ্যের মুখ্যসচিবকে সরালো নির্বাচন কমিশন। নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যসচিব এর দায়িত্ব পেলেন দুষ্মন্ত নারিয়ালা। ১৯৯৩ ব্যাচের আইএস (IAS) তিনি। এছাড়া রাজ্যের স্বরাষ্ট্র সচিব জগদীশ প্রসাদ মিনাকে সরিয়ে দেওয়া হয়েছে। ১৯৯৭ ব্যাচের আইএএস অফিসার সঙ্গমিত্রা ঘোষকে স্বরাষ্ট্রসচিব পদে বসানোর নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার বিকেলে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তার পর রাত পোহানোর আগেই এই নির্দেশ ঘোষণা করেছে কমিশন।

এই নির্দেশে স্পষ্ট করে বলা হয়েছে, এই বদলি অবিলম্বে কার্যকর করতে হবে এবং সংশ্লিষ্ট অফিসাররা দায়িত্ব গ্রহণ করেছেন কি না তার রিপোর্ট আজ ১৬ মার্চ সোমবার বিকেল ৩টার মধ্যে কমিশনকে জানাতে হবে।

এছাড়াও কমিশন জানিয়েছে, যেসব কর্মকর্তাকে বর্তমান দায়িত্ব থেকে সরানো হয়েছে , তাঁদেরকে বিধানসভা নির্বাচন সংক্রান্ত কোনও পদে নিয়োগ করা যাবে না যতক্ষন না ভোট প্রক্রিয়া শেষ হয়।

প্রসঙ্গত ভোট ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই রাজ্যে আদর্শ আচরণবিধি কার্যকর হয়ে গিয়েছে। এই সময়ে কমিশনের হাতে বিশেষ ক্ষমতা থাকে। রাজ্য সরকারের আমলা, আধিকারিক, পুলিশকর্তাদের বদলির নির্দেশ দিতে পারে নির্বাচন কমিশন। অতীতেও বাংলায় নির্বাচনের আগে বিভিন্ন পুলিশকর্তা এবং সরকারি আধিকারিক বদল করেছে কমিশন। তবে এই নির্বাচন ঘোষণার ঠিক পরেই রাজ্যে মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব পরিবর্তন শেষ কবে করা হয়েছে ? এই রকম নজির নেই বললেই চলে। রাজ্যে এস আই আর চলাকালীন কমিশনের নির্দেশ ছাড়া আইএস অফিসারের বদলি ও বেআইনিভাবে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগে, দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর ও ময়নার দু’জন করে ERO ও AERO এবং একজন ডেটা এন্ট্রি অপারেটর সহ মোট ৫ জনের বিরুদ্ধে FIR দায়েরের নির্দেশ দিয়ে মুখ্যসচিবকে চিঠি দিয়েছিল নির্বাচন কমিশন। তখন রাজ্য কোনো পদক্ষেপ না করার অভিযোগ উঠেছিল । তখন মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকে দিল্লিতে ডেকেও পাঠানো হয়েছিল ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *