আজকের দিনেবাংলার আয়না

Sir-Jhulan Goswami : মহম্মদ শামির পর এবার এসআইআর শুনানিতে ডাক কিংবদন্তি ক্রিকেটারকে !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- এবার এস আই শুনানিতে ডাক পেলেন কিংবদন্তি মহিলা ক্রিকেটার। শুধু ভারত নয় , গোটা বিশ্বের ক্রিকেটে তিনি বড় নাম । একাধিক বিশ্বরেকর্ডের মালিক তিনি।

তিনি, ঝুলন গোস্বামী । ভারত সহ বিশ্বের কিংবদন্তি ক্রিকেটার। মহিলাদের একদিনের ক্রিকেটে সর্বোচ্চ উইকেটের মালকিন।এবার এসআইআর শুনানিতে তলব করা হল ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ককে। প্রাক্তন ভারত অধিনায়কের পরিবার সূত্রের খবর , ভোটার তালিকায় ঝুলনের বাবার নাম নিয়ে অসঙ্গতি রয়েছে। সেই কারণেই তাকে শুনানিতে হাজির থাকতে বলা হয়েছে।সূত্র মারফত জানা গিয়েছে, ঝুলন গোস্বামী এবং তাঁর দুই ভাইবোনকে শুনানির নোটিশ পাঠানো হয়েছে। কারণ বিভিন্ন নথিতে তাঁদের বাবার নাম আলাদা আলাদা ভাবে নথিভুক্ত ছিল । ঝু্লনের ঘনিষ্ঠ মহল থেকে জানা গিয়েছে, কোথাও তাঁর বাবার নাম উল্লেখ ছিল ‘নিশিথ রঞ্জন গোস্বামী’, আবার কোথাও লেখা রয়েছে ‘নিশিথ গোস্বামী’। এই অসামঞ্জস্যের কারণেই SIR শুনানিতে ডাকা হয়েছে ঝুলন এবং তাঁর দুই ভাইবোনকে।

২৭ শে জানুয়ারি ঝুলন গোস্বামীকে হাজির হতে বলা হয়েছিল শুনানি কেন্দ্রে । কিন্তু বর্তমানে WPL 2026 চলার কারণে রাজ্যের বাইরে আছেন , যার জন্য ওই দিনে তিনি হাজিরা দিতে পারেননি । কিন্তু তার ভাইবোনরা নির্দিষ্ট দিনে হাজিরা দিয়েছিলেন ।

মহম্মদ শামি, মেহতাব হোসেন এর মত ক্রীড়া ব্যক্তিত্বদের এস আই আর শুনানিতে ডাক পড়েছিল । শামি এস আই আর হিয়ারিংয়ে উপস্থিত হয়ে সাংবাদিকদের বলেছিলেন এস আই আর হিয়ারিংয়ে তাকে যতবার ডাকা হবে তিনি ততবার উপস্থিত হবেন । আর মেহতাব হোসেন শুনানিতে ডাক পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছিলেন ।  কিন্তু ঝুলনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া এখনো অবধি পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *