আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়না

ভাঙড় বোমা বিস্ফোরণ কাণ্ডে শওকত মোল্লা গ্রেপ্তার, এনআইএ তদন্তে ‘মূল সন্দেহভাজন’ আখ্যা

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- ভাঙড়ের বামুনিয়া বোমা বিস্ফোরণ মামলার তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে নতুন নতুন তথ্য। এবার এই ঘটনায় প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা সহ ৪ জনকে গ্রেফতার করে। শওকতকেই মামলার মূল সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। সংস্থার তরফে প্রকাশিত বিবৃতিতে দাবি করা হয়েছে, বিস্ফোরণ কাণ্ডে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং ঘটনার পর প্রমাণ লোপাটের নির্দেশও তিনি দিয়েছিলেন বলে তদন্তে উঠে এসেছে।

এনআইএ জানিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকায় তল্লাশি চালানোর পর শওকত মোল্লাকে গ্রেপ্তার করা হয়। তদন্তকারীদের দাবি, তিনি শুধু ঘটনাটির সঙ্গে যুক্তই ছিলেন না, বরং গোটা চক্রকে পরিচালনার দায়িত্বও তাঁর হাতেই ছিল। বিস্ফোরণের পর ঘটনাস্থলের গুরুত্বপূর্ণ প্রমাণ নষ্ট করার চেষ্টা হয়েছিল বলেও অভিযোগ করা হয়েছে। সেই নির্দেশ শওকতের তরফ থেকেই এসেছিল বলে তদন্তকারীদের দাবি।

এই মামলায় এখনও পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে আরও জানা গিয়েছে, বিস্ফোরণের পরে নিজের স্করপিও গাড়িতে আহত ও মৃতদের সরিয়ে নিয়ে যাওয়ার অভিযোগে আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ফলে তদন্তের পরিধি ক্রমশ বিস্তৃত হচ্ছে।বিধানসভা নির্বাচনের আগে ভাঙড়ের চালতাবেড়িয়া এলাকার বামুনিয়ায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় একজনের মৃত্যু হয়েছিল এবং বেশ কয়েকজন আহত হন। ঘটনাটি ঘিরে তদন্তের জন্য এনআইএ-র একাধিক দল ভাঙড়ে হানা দেয়।

গ্রেপ্তারের আগে শওকত মোল্লার বাড়ি, দলীয় কার্যালয় এবং একাধিক জায়গায় তল্লাশি চালানো হয়েছিল। তবে সেই সময় তিনি পলাতক ছিলেন। পরে শুক্রবার রাতে তাঁকে গ্রেফতার করা হয়। যদিও তাঁর পরিবারের দাবি, তিনি পালিয়ে ছিলেন না, বরং স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *