আজকের দিনেখেলা

মেসি নিজেই চাননি প্রথম একাদশে খেলানো হয়নি, বললেন স্কালোনি

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- লিওনেল মেসিকে ছাড়াই জর্ডনকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ শীর্ষে থেকেই নকআউটে আর্জেন্টিনা। ম্যাচ শেষে কোচ লিওনেল স্কালোনি জানালেন, মেসি নিজেই চেয়েছিলেন প্রথম একাদশে না থেকে বাকিদের সুযোগ দিতে।

রবিবার জর্ডনের বিপক্ষে ম্যাচে প্রথম একাদশে ছিলেন না মেসি। তাতেও আটকায়নি আর্জেন্টিনা। ৩-১ গোলে জিতে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করে নীল-সাদা ব্রিগেড।

ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে স্কালোনি বলেন, “প্রথম লক্ষ্য ছিল গ্রুপ শীর্ষে থাকা। সেটা আমরা পেরেছি। এখন নক-আউট নিয়ে ভাবব।”

গ্রুপ পর্বে দলের সবাইকে দেখে নিতে পেরে স্বস্তিতে কোচ। বিশেষ করে নজর কেড়েছেন লো সেলসো ও লাউতারো মার্তিনেজ। স্কালোনির কথায়, “এই দুই ফুটবলারের কাছে যেমনটা চাইছিলাম ওরা সেটাই দিয়েছে। সেলসো গত বিশ্বকাপে খেলতে পারেনি আর লাউতারোও গোল পায়নি। আজ ওরা আমাকে খুশি করে দিয়েছে।”

মেসিকে বেঞ্চে রাখা নিয়ে স্কালোনি সাফ জানালেন, “এটা ভেবে চিন্তেই করেছি আমরা। সবাইকে প্রস্তুত রাখতে চাইছি। তাছাড়া মেসিও চাইছিল সবাইকে সুযোগ দিতে। ও ইচ্ছে করেই পরে নেমেছে।”

গ্রুপ পর্বের লড়াই শেষ। সামনে আরও কঠিন নকআউট। স্কালোনির লক্ষ্য এখন একটাই – ধাপে ধাপে এগোনো। মেসিকে ছাড়াও জেতার আত্মবিশ্বাস আর পুরো স্কোয়াডকে তৈরি রাখার বার্তাই দিয়ে রাখলেন আর্জেন্টাইন কোচ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *