গ্রীন রুমআজকের দিনে

রণবীর সিংকে হুমকির ঘটনায় কড়া পদক্ষেপ নিতে চলেছে পুলিশ

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- অভিনেতা রণবীর সিং কে হোয়াটসঅ্যাপে একটি ভয়েস নোট পাঠানো হয় । সেখানে খুনেরও হুমকি দেওয়া হয়েছিল তাকে । এবং এর সঙ্গে দাবী করা হয়েছিল ১০ কোটি টাকা । লরেন্স বিষ্ণই গ্যাংয়ের সঙ্গে জড়িত হ্যারি বক্সার নামে এক ব্যক্তি অভিনেতাকে হুমকি বার্তা পাঠিয়েছেন বলে জানা গিয়েছে । মুম্বাইয়ের অপরাধ দমন শাখা বিষ্ণই গ্যাংয়ের এই সদস্যের নামে লুকআউট নোটিশ জারি করেছে।

কয়েকদিন আগের ঘটনা বলিউড পরিচালক রোহিত শেট্টির বাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছিল কিছু দুষ্কৃতি। পরে পুনে থেকে তাদের গ্রেফতার ও করা হয়েছিল। এবং এই ঘটনার পর পরই অভিনেতা রণবীর সিং কে ভয়েস নোটের মাধ্যমে এই হুমকি বার্তা দেওয়া হয়। মুম্বাই পুলিশের একজন উচ্চপদস্থ আধিকারিক জানান একটি আমেরিকার নম্বর থেকে এসেছিল এই হুমকি বার্তা। ঘটনায় এখনো অবধি কোন এফআইআর দায়ের করা হয়নি ।

পুলিশ সূত্রে খবর, হুমকি বার্তা আসার পরে অভিনেতা রণবীর সিং ও দীপিকা পাডুকোনের নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে । করা নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে ধুরন্ধর অভিনেতা রণবীর সিং এর বাড়িকে। সমাজ মাধ্যমে এখনো পর্যন্ত রণবীর সিং বা দীপিকা পাডুকোনের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি এই বিষয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *