এবার আসছে ‘এক্স চ্যাট’ কী কী ফিচার থাকবে দেখে নিন?
কিউ ইন্ডিয়া বাংলা,কলকাতাঃ প্রযুক্তি জগতে আরও একটি বড় পরিবর্তন আসতে চলেছে। ইলন মাস্ক তার সোশ্যাল মিডিয়া কোম্পানি ‘এক্স’-এর মাধ্যমে ‘এক্সচ্যাট’ নামে একটি আলাদা মেসেজিং অ্যাপ চালু করার প্রস্তুতি নিচ্ছেন।এবার এক্স হ্যান্ডেলের বিশেষ অ্যাপে মিলবে মেসেজিং ফিচার! অর্থাৎ এবার হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামের মতো চ্যাট করতে পারবেন এক্সেও!
এই অ্যাপটি আগে ‘এক্স’-এর একটি ডাইরেক্ট মেসেজিং ফিচার হিসেবে বিদ্যমান ছিল, কিন্তু এখন এটিকে একটি স্বাধীন প্ল্যাটফর্ম হিসেবে আলাদা করা হচ্ছে।
প্রাথমিকভাবে, অ্যাপটি আইফোন এবং আইপ্যাডের মতো আইওএস ডিভাইসে পাওয়া যাবে, তবে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের আরও কিছুটা অপেক্ষা করতে হতে পারে।
জানা যাচ্ছে, ১৭ এপ্রিল অর্থাৎ আজ থেকে অ্যাপল স্টোর পাওয়া যেতে পারে।
সংস্থার তরফে জানানো হয়েছে, অন্যান্য অ্যাপসের মতন এই‘এক্স চ্যাট’-এরও গোপনীয়তার বিষয়ে বিশেষ নজর দেওয়া হয়েছে। থাকছে এন্ড-টু-এন্ড এনক্রিপশন। অ্যাপটিতে টেক্সট মেসেজিং, অডিও ও ভিডিও কল, ডকুমেন্ট শেয়ারিং এবং গ্রুপ চ্যাটের সুবিধা থাকবে। জানা যাচ্ছে, ব্যবহারকারীরা পাঠানো মেসেজ সম্পাদনা বা মুছে ফেলার সুবিধাও পাবেন। অর্থাৎ অন্যান্য মেসেজিং অ্যাপে যা ফিচার থাকে, তার সবকিছুই মিলবে এক্স চ্যাটেও।
