আজকের দিনেভারত

Killed By Lightning : ২৪ ঘণ্টায় বজ্রপাতে মৃত ৯, ব্যাঙ্কায় একই পরিবারের ৩ মহিলার মৃত্যু, ঘোষণা ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, পাটনা :- বিহারে গত ২৪ ঘণ্টায় বজ্রপাতে প্রাণ গেল অন্তত ৯ জনের। মঙ্গলবার রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, ব্যাঙ্কা, লখিসরাই ও পাটনা — এই ৩ জেলায় এই মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছে সরকার।

সরকারি বিবৃতি অনুযায়ী, বিহারের ব্যাঙ্কা জেলায় মৃত্যু হয়েছে ৫ জনের। লখিসরাইয়ে ৩ জন এবং পাটনায় ১ জনের মৃত্যু হয়েছে।

ব্যাঙ্কার বাউসি থানার পোরাই গ্রামে একই পরিবারের ৩ মহিলার মৃত্যু হয়েছে। মৃতরা হলেন কুশমি দেবী ৪৫, রিঙ্কু দেবী ৩৫ এবং রেনু দেবী ৩৮। বাড়ির বাইরে থাকার সময় বজ্রপাতে তাঁরা মারা যান।

বাউসি ব্লকের সিরাই গ্রামের বাসিন্দা সুরেশ যাদব ক্ষেতে যাওয়ার সময় পুকুরের ধারে বজ্রপাতের কবলে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

একই ব্লকের কাজী কৈরি গ্রামে ধান রোপণের কাজ করা শ্রমিকদের জলখাবার দিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মৃত্যু হয় সুফিয়ানা খাতুন ৫০-এর।

ব্যাঙ্কার অতিরিক্ত জেলাশাসক অজিত কুমার জানিয়েছেন, দুর্যোগ মোকাবিলা বিধি মেনে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে।

বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী আবহাওয়া খারাপ থাকলে বাড়ির ভিতরে থাকার এবং বিপর্যয় মোকাবিলা দফতরের নির্দেশ মেনে চলার আর্জি জানিয়েছেন।

বর্ষার মরসুমে বিহারে বজ্রপাতের ঘটনা নতুন নয়। কিন্তু একদিনে ৯ জনের মৃত্যু ফের মনে করিয়ে দিল সতর্কতার প্রয়োজনীয়তা। সরকার ক্ষতিপূরণ ঘোষণা করলেও, প্রাণহানি রুখতে সচেতনতাই এখন সবচেয়ে বড় অস্ত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *