আজকের দিনেবিশ্ব

IRAN PRESIDENT : যুদ্ধের মাঝেই ট্রাম্পের দেশে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট! ভিসা মঞ্জুর করল আমেরিকা

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- গত ৭ মাস ধরে যুদ্ধ চলছে আমেরিকা ও ইরানের মধ্যে। তার মাঝেই বড় খবর। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আমেরিকায় যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান (IRAN PRESIDENT) ও বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি। তাঁদের ভিসা মঞ্জুর করেছে মার্কিন বিদেশ দপ্তর। যুদ্ধ শুরু হওয়ার পর এটাই হতে চলেছে পেজেস্কিয়ানের প্রথম আমেরিকা সফর (IRAN PRESIDENT)।

আগামী ২৪ সেপ্টেম্বর নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সদর দপ্তরে বসছে সাধারণ পরিষদের অধিবেশন। সেই বৈঠকে যোগ দিতেই ভিসা অনুমোদন করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন। তবে ভিসা দেওয়া হলেও ইরানি প্রতিনিধিদলের উপর থাকছে একাধিক শর্ত (IRAN PRESIDENT) । ভ্রমণে বিধিনিষেধ, মার্কিন পণ্য কেনায় নিষেধাজ্ঞা এবং প্রতিনিধি দলের সদস্য সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে।

সবচেয়ে বড় প্রশ্ন ছিল, আমেরিকার মাটিতে পা রাখলেই কি গ্রেপ্তার করা হবে ইরানের প্রেসিডেন্টকে? উত্তর হল, না। রাষ্ট্রসংঘের বিশেষ আইনি সুরক্ষার কারণে মার্কিন প্রশাসন চাইলেও তাঁদের গ্রেপ্তার করতে পারবে না। রাষ্ট্রসংঘের চত্বরে মার্কিন আইন লাগু হয় না, সেখানে আন্তর্জাতিক আইন কার্যকর থাকে। রাষ্ট্রসংঘের নিয়ম অনুযায়ী, আয়োজক দেশ হলেও আমেরিকা কোনও বিদেশি প্রতিনিধিকে দাপ্তরিক কাজে বাধা দিতে পারে না। তবে রাষ্ট্রসংঘের বাইরে তাঁদের চলাচলে বিধিনিষেধ থাকবে।

অন্যদিকে, ইরানকে অনুমতি দিলেও প্যালেস্টাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ভিসা ফের খারিজ করেছে আমেরিকা। প্যালেস্টাইন অথরিটি এবং পিএলও-র একাধিক আধিকারিকের উপর নিষেধাজ্ঞা থাকায় টানা দ্বিতীয় বছর তাঁকে ভিসা দেওয়া হল না। গত বছরের মতো এবারও তিনি ভিডিও কলে ভাষণ দেবেন।

যুদ্ধ চলাকালীন ইরানের প্রেসিডেন্টের এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রাষ্ট্রসংঘের মঞ্চে দুই শত্রু দেশের মুখোমুখি হওয়া বা কোনও আলোচনার সম্ভাবনা তৈরি হয় কিনা, সেদিকেই এখন তাকিয়ে বিশ্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *