খেলাআজকের দিনে

জিম্বাবোয়ের বিপক্ষে আজ ডু অর ডাই ম্যাচ ভারতের

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা: – সুপার এইটের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে চাপে ভারত। আজকে চেন্নাইয়ে জিম্বাবোয়ের বিপক্ষে সুপার এইটের ডু অর ডাই ম্যাচে নামছে সূর্যকুমার যাদবরা। আগের ম্যাচে প্রোটিয়াদের বিরুদ্ধে ৭৬ রানের বড় ব্যবধানে হেরেছিল টিম ইন্ডিয়া। সুতরাং আজকে শুধু জিতলেই হবে না , বড় ব্যবধানে জিততে হবে ভারতকে । এই ম্যাচে ভারতীয় দলে বেশ কিছু পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে।

চিপকের পিচ লাল ও কালো মাটির মিশ্রণে তৈরি এমন উইকেটে ব্যাটাররা হাত খুলে খেলতে পারেন, ফলে নিয়ন্ত্রিত লাইন-লেংথে বোলিং করা স্পিনারের গুরুত্ব বাড়ে। সেই জায়গায় অক্ষরের কথা ভাবতে পারে টিম ম্যানেজমেন্ট। ম্যাচের আগে নেটে বোলিং অনুশীলন করতে দেখা গেছে। কুলদীপকে ফেরাতে পারেন কোচ গৌতম গম্ভীর। সেক্ষেত্রে ওয়াশিংটন সুন্দরকে বসাবে ভারত ।ব্যাটিং লাইন আপ অপরিবর্তিত থাকার সম্ভাবনা বেশি। সঞ্জু স্যামসনকে খেলানোর জল্পনা থাকলেও অভিষেক শর্মাকে সুযোগ দেবে ম্যানেজমেন্ট ।এই ম্যাচে ভারত যদি প্রথমে ব্যাট করে এবং ১৯০ রানের বেশি করে, তাহলে টিম ইন্ডিয়াকে জিম্বাবোয়েকে ১৩০ রানের কম রানে অলআউট করতে হবে এবং ৬০ রানের বেশি রানে জিততে হবে।

অপরদিকে জিম্বাবোয়ে শিবিরে এই ম্যাচ নিয়ে যথেষ্ট চাপ রয়েছে। ওয়েস্ট ইন্ডিজের কাছে সুপার এইটের ম্যাচে বড় ব্যবধানে হেরেছে তারা। ভারতের বিরুদ্ধে নামার আগে সেই কারণে চিন্তায় সিকন্দর রাজারা । এবার দেখার অপেক্ষা কালকের ম্যাচের ফলাফল কি হয় ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *