Indian Army : চলতি মাসেই সাউথ ব্লক থেকে সরছে সেনা প্রধানদের সদর দপ্তর! নতুন ঠিকানা কোথায়?
কিউ ইন্ডিয়া বাংলা, নয়াদিল্লি :- দিল্লির ক্ষমতার কেন্দ্র বলে পরিচিত ঐতিহাসিক (Indian Army) সাউথ ব্লকে বড় রদবদল। সেন্ট্রাল ভিস্তা পুনর্গঠন প্রকল্পের অংশ হিসাবে চলতি মাসের শেষেই সাউথ ব্লক ছাড়ছে সেনা এবং নৌসেনা প্রধানের সদর দপ্তর (Indian Army)। স্বাধীনতার পর থেকে এই ভবন থেকেই পরিচালিত হতো দেশের প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠ, ভাইস চিফ অফ আর্মি স্টাফ এবং সাতজন প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) নভেম্বরের শেষেই দিল্লি ক্যান্টনমেন্টে (Indian Army) নবনির্মিত অত্যাধুনিক ‘শৌর্য ভবন’-এ স্থানান্তরিত হবেন।
একইভাবে নৌসেনা প্রধান অ্যাডমিরাল কৃষ্ণা স্বামীনাথনও সাউথ ব্লক (Indian Army) ছেড়ে নতুন দপ্তরে যাবেন। তাঁর সঙ্গে স্থানান্তরিত হবেন ভাইস চিফ এবং অন্যান্য শীর্ষ আধিকারিকরাও। তাঁদের নতুন ঠিকানা হবে সেনা ভবন (Indian Army)। উল্লেখ্য, দিল্লি ক্যান্টনমেন্টে নৌসেনার নিজস্ব ভবন রয়েছে, যার উদ্বোধন হয়েছিল ২০২৪ সালে। নৌসেনার শীর্ষ আধিকারিকদের দপ্তর সেখানেই সরানো হচ্ছে।
শুধু সেনা প্রধানদের দপ্তরই নয়, (Indian Army) সাউথ ব্লক থেকে সরছে ‘আর্মি ওয়ার রুম’ এবং ‘ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস’ (ডিজিএমও)-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যালয়ও। তবে ‘নেভি ওয়ার রুম’ (নৌবাহিনীর যুদ্ধ পরিচালনা কেন্দ্র) ভবিষ্যতে কোথায় স্থানান্তরিত হবে, তা এখনও স্পষ্ট নয় (Indian Army)। সূত্রের খবর, এর স্থানান্তর প্রক্রিয়াটি অত্যন্ত জটিল, কারণ এর জন্য প্রয়োজন উন্নত পরিকাঠামো, সুরক্ষিত যোগাযোগ ব্যবস্থা এবং অত্যাধুনিক প্রযুক্তি।
অন্যদিকে প্রতিরক্ষা মন্ত্রক ইতিমধ্যেই সাময়িকভাবে স্থানান্তরিত হয়েছে (Indian Army) ‘কর্তব্য ভবন ২’-এ। বর্তমানে সেখানে কেবল চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস)-এর কার্যালয়টিই রয়েছে। পরবর্তী পর্যায়ের ভবনগুলির নির্মাণকাজ শেষ হলে, প্রতিরক্ষা মন্ত্রক ‘কর্তব্য ভবন ৬ ও ৭’-এ স্থানান্তরিত হবে (Indian Army)। এই ভবনগুলিতে বিভিন্ন বাহিনীর প্রধানদের অতিরিক্ত কার্যালয়ও থাকবে। ‘ডিপার্টমেন্ট অফ মিলিটারি অ্যাফেয়ার্স’ (ডিএমএ)-এর কর্মকর্তারাও সাউথ ব্লক থেকে অন্যত্র সরে যাবেন বলে জানা যাচ্ছে। দশকের পর দশক ধরে সাউথ ব্লকই ছিল ভারতীয় সেনার ক্ষমতা ও ঐতিহ্যের প্রতীক। সেখান থেকে সেনা সদরের এই ঐতিহাসিক (Indian Army) স্থানান্তর শুধু প্রশাসনিক রদবদল নয়, নতুন ভারতের নতুন প্রতিরক্ষা পরিকাঠামোর দিকে এক বড় পদক্ষেপ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
