India Clinches Series-Cricket : রেকর্ডের বন্যায় ভাসল বর্ষাপাড়া – গিলের ২২৩ এ ৪০৬ রান তাড়া করে সিরিজ জয় ভারতের !
কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- এক ম্যাচে ৫ সেঞ্চুরি, গিলের ডবল সেঞ্চুরিতে রেকর্ডের বন্যা। ওয়েস্ট ইন্ডিজের ৪০৫ রানের পাহাড় টপকে ৮ উইকেটে জিতে সিরিজ জয় ভারতের।(India Clinches Series-Cricket)
টস জিতে ব্যাট করতে নেমে ৪০৫/৭ তোলে ওয়েস্ট ইন্ডিজ। জন ক্যাম্পবেল, শেই হোপ (১০৪) ও আমির জাঙ্গু (১১৪) – তিনটি সেঞ্চুরি আসে ক্যারিবিয়ান ইনিংসে। ২৮ বছর আগে পাকিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচে ৪টি সেঞ্চুরি হয়েছিল, যা ছিল এতদিন সর্বোচ্চ। বুধবার সেই রেকর্ড ভেঙে গেল।
জবাবে ভারতের শুরুটা ছিল দেখেশুনে। কিন্তু তারপরই সেঞ্চুরির প্রতিযোগিতায় নামেন রোহিত-গিল। রোহিত শর্মা ১০১ রান করে ১২ হাজার রান পূর্ণ করেন এবং উঠে আসেন সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় প্রথম সাতে। প্রমাণ করলেন হিটম্যান এখনও হিট।(India Clinches Series-Cricket)
অন্যদিকে শুভমান গিল অপরাজিত ২২৩ রান করে গড়লেন একাধিক নজির। রান তাড়া করতে গিয়ে সর্বোচ্চ ব্যক্তিগত রান, দ্রুততম ডবল সেঞ্চুরি এবং এক ইনিংসে সর্বোচ্চ রানের তালিকায় রোহিতের ২৬৪ ও গাপ্তিলের ২৩৭* এর পরেই তৃতীয় স্থানে উঠে এলেন তিনি। পেশিতে টান নিয়েও খেললেন লড়াকু ইনিংস।
১০০ ওভারের ম্যাচে ৮১১ রান, ৫টি সেঞ্চুরি – বোলারদের জন্য দুঃস্বপ্নের রাত। তবে বিশ্বকাপের আগে গিল-রোহিতের এই ফর্ম ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্য বড় আশার আলো।(India Clinches Series-Cricket)
